ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

খুলনায় জিয়া হল নির্মাণের দাবিতে মানববন্ধন

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৩:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 12

খুলনা মহানগরীর শিববাড়ীতে আধুনিক দৃষ্টিনন্দন বহুমাত্রিক জিয়া হল নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বিভাগীয়, শিল্পনগরী খুলনার মানুষের বড় ধরনের অনুষ্ঠান করার জন্য বিএনপি সরকার নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ী মোড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ‘জিয়া হল’ নির্মাণ করেছিলো। সেখানে বড় ধরনের অনেক অনুষ্ঠান হতো। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শুধু নাম পরিবর্তন করেই ক্ষান্ত হয়নি। সেটিকে ঝুঁকিপূর্ণ দেখিয়ে ভেঙ্গে ভেলেছে। সেই থেকে জায়গাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখনো এই জায়গাটিতে মানুষ জিয়া হল নামেই জানে।

তারা বলেন, অবিলম্বে জিয়া হলেই জায়গায় নতুন করে আধুনিক দৃষ্টিনন্দন বহুমাত্রিক ও সুউচ্চ জিয়া হল নির্মাণ করতে হবে। আর অবিলম্বে তা করা না হলে আন্দোলনের মাধ্যমেই খুলনার মানুষ নির্দিষ্ট জায়গাতেই জিয়া হল নির্মাণের দাবি বাস্তবায়ন করবে।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান। বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

খুলনায় জিয়া হল নির্মাণের দাবিতে মানববন্ধন

আপলোড সময় ০৩:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬