ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম-রানা গ্রেফতার

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০১:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 12

খুলনায় র‌্যাব-৬’র সিপিসি স্পেশাল কোম্পানির সদস্যরা দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নাজিম ওরফে নাদিম (৩০) ও তার সহযোগী মো. মাসুদ রানাকে (৩৭) একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ ও একটি ম্যাগজিনসহ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার বেলা পৌঁনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লবণচরা থানার ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজিম ওরফে নাদিম লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে ও মাসুদ রানা একই থানার ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে।

র‌্যাব-৬’র উপঅধিনায়ক ও সিপিসি স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর লবণচরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নাজিম ওরফে নাদিম (৩০) ও তার সহযোগী মো. মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। পরে নাজিমের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড খালি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে উদ্ধারকৃত আলামতসহ লবণচরা থানায় হস্তান্তর করা হবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী নাদিম-রানা গ্রেফতার

আপলোড সময় ০১:০০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬