খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, এটিএন বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান এসএম হাবিবের স্ত্রী নাসরিন নাহার (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজে অবস্থিত রাইতুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে (প্রিক্যাডেট স্কুলের পাশে) নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহা, সহ-সভাপতি শামিম আশরাফ শেলী, গাজী মনিরুজ্জামান, যুগ্ম-সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক মোঃ হেলাল মোল্লা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক রীতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন বাহার, তুফান গাইন।
খুলনা অফিস 




















