ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা ২০২৬-২০২৭ অর্থ বছরের ঘোষিত জাতীয় বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা মশার পেছনে কোটি টাকা: বিদেশ সফরে ব্যয়, সেই অর্থে কত ওষুধ ও স্প্রে মেশিন কেনা যেত? কুয়েটে ৪০০ জনের বিরুদ্ধে মামলা: বিচার নাকি হয়রানি? শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ঠাকুরগাঁও জেলার মোটরসাইকেল চুরির হোতা আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আটক জাল সনদের ৪৭১ জন ১০ বছর ধরে বেতন নিচ্ছেন! সরকারের ক্ষতি কত কোটি টাকা, কবে হবে অর্থ উদ্ধার—প্রশ্ন জনমনে খুলনার কয়রায় ৩০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় ঘর ভেঙে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে খুলনায় সোলার পার্ক সচলের দাবিতে ৬ দফা সুপারিশ অবশেষে খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি

তালায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ মরে সাবাড়

তালার মাঝিয়াড়া-খড়েরডাঙ্গা বিলে ৬০ বিঘা আয়তনের মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষরা শুক্রবার রাতে ঘেরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগে বলা হয়েছে। বিষাক্রান্ত হয়ে বিভিন্ন প্রজাতীর প্রায় ৩ লক্ষ টাকার মাছ মরে সাবাড় হয়েছে। এরআগে ওই প্রতিপক্ষ মাহাসিন, ইদ্রিস ও রাঙ্গা উক্ত ঘেরের বেড়িবাঁধ কেটে দিয়ে ঘের দখলের চেষ্টা করে বলে অভিযোগে বলা হয়েছে।
‎ঘের মালিক উপজেলার মাঝিয়াড়া গ্রামের গাজী কামরুল ইসলাম বলেন, মাঝিয়াড়া-খড়েরডাঙ্গা বিলের ৬০বিঘা জমি ৬ বছরের জন্য জমি মালিকদের কাছ থেকে স্ট্যাম্পে চুক্তি করে হারি নিয়ে সেখানে মাছের ঘের পরিচালনা করে আসছেন। ৬ বছরের মধ্যে ইতোমধ্যে ২ বছর শেষ হয়েছে। কিন্তু এই ঘের অবৈধভাবে জোর দখল নেবার জন্য একই এলাকার ইদ্রিস আলী মোড়ল, মহাসিন শেখ ও সুমন শেখ ওরফে রাঙ্গা দীর্ঘদিন ধরে নানান অপচেষ্টা করে আসছে। কিন্তু ঘের দখল করতে না পেরে প্রতিপক্ষরা ঘেরের ২স্থানে বেড়িবাঁধ কেটে দিয়ে লক্ষধিক টাকার ক্ষতিসাধন করে। এঘটনার বাঁধা দিলে মহাসিন গং নিরিহ ঘের মালিক গাজী কামরুল ইসলামকে নানান হুমকি প্রদান করে।
‎ভুক্তভোগী ঘের মালিক গাজী কামরুল ইসলাম বলেন, মহাসিন, রাঙ্গা ও ইদ্রিস মোড়ল ঘের দখলে ব্যর্থ হয়ে শুক্রবার রাতে ঘেরের ক্যানেলে বিষ প্রয়োগ করে। বিষে ক্যানেলে থাকা বিভিন্ন প্রজাতীর ৩লক্ষ টাকার মাছ মরে গেছে। এঘটনার প্রতিকার পেপে কামরুল ইসলাম তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।
‎এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

তালায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ মরে সাবাড়

আপডেট সময় ১২:১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬