ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

পাবনায় উপেক্ষিত ডিসির নির্দেশ চলছেই ঈদ আনন্দ মেলা ও সার্কাস

ভাঙ্গুড়ায় নির্ধারিত তিন দিনের অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পরও ঈদ আনন্দ মেলা ও সার্কাস এখনও চলমান রয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশনা এবং সরেজমিনে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এর নিজে উপস্থিতি হয়ে বন্ধের নির্দেশ দেওয়া হলেও কার্যক্রম বন্ধ হয়নি।

জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ খেলার মাঠে তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও দি বুলবুল সার্কাসের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৯, ৩০ ও ৩১ মে পর্যন্ত তিন দিনের জন্য মৌখিক অনুমোদন দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও সোমবার ১ জুন রাত পর্যন্ত মেলা ও সার্কাস চলমান থাকতে দেখা যায়।

সরেজমিনে রাত ১০টার দিকে দেখা যায়, মেলার স্টলগুলো খোলা, সার্কাস কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
দর্শনার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। অনুমোদনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও প্রশাসনিক নির্দেশনা কার্যকর না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ১ জুন সোমবার রাত ৮ টার দিকে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান স্ব-শরীরে মেলা ও সার্কাস প্রাঙ্গণে উপস্থিত হয়ে মেলা ও সার্কাস বন্ধের নির্দেশ দেন। তবে ওই নির্দেশনার পরও আয়োজকেরা কার্যক্রম বন্ধ না করে চালিয়ে যান।

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, তিন দিনের জন্য মৌখিক অনুমোদন দেওয়া হয়েছিল। সময় শেষ হওয়ার পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মেলা ও সার্কাস বন্ধের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

পাবনায় উপেক্ষিত ডিসির নির্দেশ চলছেই ঈদ আনন্দ মেলা ও সার্কাস

আপলোড সময় ১২:০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬