ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

কুরআনের আলোয় আলোকিত হচ্ছে কাশেমপুরের শতাধিক শিশু, সমাজসেবক শহিদুল ইসলামের উদ্যোগে বাড়ছে মানুষের আস্থা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬ নম্বর মাড়িয়া ইউনিয়নের কাশেমপুরে নীরবে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী সামাজিক ও ধর্মীয় শিক্ষা উদ্যোগ। সহিহ কুরআন ও পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজসেবক মো. শহিদুল ইসলামের উদ্যোগে গ্রামের শতাধিক শিশু নিয়মিত কুরআন শিক্ষা, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধের পাঠ গ্রহণ করছে। একটি মসজিদে ছোট পরিসরে শুরু হওয়া এই কার্যক্রম এখন তিনটি মসজিদে বিস্তৃত হয়েছে। এলাকাবাসীর মতে, এটি শুধু ধর্মীয় শিক্ষা নয়, একটি আদর্শ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার দীর্ঘমেয়াদি উদ্যোগ।

রবিবার (১৯ জুলাই) সকাল ৭টায় কাশেমপুর বাজার জামে মসজিদে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

হাফেজ মাওলানা মো. শাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, গ্রামের কোনো শিশুই যেন কুরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয়—এই স্বপ্ন নিয়েই তাঁর পথচলা শুরু। আল্লাহর দেওয়া সামর্থ্য দিয়ে তিনি এই কার্যক্রম চালিয়ে যেতে চান এবং ভবিষ্যতে আরও বিস্তৃত করতে চান।

দোমাদী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ শামীম হুসাইন বলেন, শহিদুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে থেকে অর্জিত অভিজ্ঞতা ও সামর্থ্য এলাকার মানুষের কল্যাণে ব্যয় করছেন। শিক্ষা, ধর্মীয় কার্যক্রম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছেন।

সভাপতির বক্তব্যে মো. শফিকুল ইসলাম বলেন, সমাজের উন্নয়নে শুধু বক্তব্য নয়, বাস্তব কাজই মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করে। শহিদুল ইসলামের ধারাবাহিক সামাজিক ও ধর্মীয় উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় কার্যক্রম ও মানবিক সহায়তার মাধ্যমে শহিদুল ইসলাম সাধারণ মানুষের পাশে রয়েছেন। তাঁর উদ্যোগে এলাকার শতাধিক শিশু নিয়মিত কুরআন শিক্ষা গ্রহণ করছে। এমন কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

কুরআনের আলোয় আলোকিত হচ্ছে কাশেমপুরের শতাধিক শিশু, সমাজসেবক শহিদুল ইসলামের উদ্যোগে বাড়ছে মানুষের আস্থা

আপলোড সময় ০৫:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬