ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

পাবনার ভাঙ্গুরা ইউএনও কার্যালয় বেলা ১২টা থেকে বন্ধঃ সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান এর বিরুদ্ধে অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একাধিক দপ্তরের কর্মকর্তা জানান, গত ১৪ জুলাই ইউএনও মো. আরিফুজ্জামান সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত কাজে ঢাকায় যান। তবে এ সফরের জন্য তিনি যথাযথভাবে ছুটি গ্রহণ করেছিলেন কিনা,সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে স্পষ্ট কোনো তথ্য নেই।

সরেজমিনে বুধবার দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বন্ধ পাওয়া যায়। এ সময় সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান,বিভিন্ন প্রয়োজনীয় কাজে এসে তারা ইউএনও কে অফিসে পাননি।
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউএনও মো. আরিফুজ্জামান প্রথমে প্রতিবেদকের কাছে তথ্যের উৎস জানতে চান। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী সূত্র প্রকাশে অপারগতা জানানো হলে তিনি বলেন,“আমি ভাঙ্গুড়ার মধ্যেই আছি।” তবে ভাঙ্গুড়ার কোথায় অবস্থান করছেন এমন প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট কোনো স্থান উল্লেখ না করে বলেন,“আমি অফিসে দুপুরের পর আসব।”
পরবর্তীতে সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে, বিষয়টি নিয়ে পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এর সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

তবে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বলেন, ইউএনও মৌখিক ছুটি নিয়ে গিয়েছিলেন বলে জেনেছি। আর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে কিনা, বিষয়টি আমরা খতিয়ে দেখব।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পাবনা জেলা কমিটি যুগ্ম সম্পাদক সৈকত আফরোজ আসাদ বলেন, সরকারি কর্মচারীদের ব্যক্তিগত কাজে সরকারি যানবাহন ব্যবহার এবং অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি সরকারি বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এর সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

পাবনার ভাঙ্গুরা ইউএনও কার্যালয় বেলা ১২টা থেকে বন্ধঃ সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ

আপলোড সময় ১০:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬