ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার আমতলীতে ১৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ গ্রেপ্তার ২ ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী কে অপহরণ করে হত্যাচেষ্টা; ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা খুলনায় বিশেষ যৌথ অভিযানে আরও ৩৪জন গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, তদন্তের দাবি এলাকাবাসীর খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত টানা দুই বছর শূন্য থাকলে পদ বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত কক্সবাজারের চকরিয়ায় পাচারের জন্য রাখা একাধিক বন্যপ্রাণী উদ্ধার, একজন গ্রেপ্তার ইরান যুদ্ধে ইসরায়েলকে একা ছেড়ে দেওয়ার হুমকি ট্রাম্পের এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে

সাতক্ষীরা তালায় দুষ্প্রাপ্য সীমানা পিলার উদ্ধার : এক্সপার্টসহ আটক ৪

সাতক্ষীরায় তালা উপজেলার কলাগাছি গ্রাম থেকে দুষ্প্রাপ্য সীমানা পিলার উদ্ধার হয়েছে। একই সাথে পুলিশ সীমানা পিলার বিক্রির সাথে জড়িত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে।
‎তালা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সীমানা পিলার বিক্রি সংক্রান্ত গোপন সংবাদ:র ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নেন কলাগাছি গ্রামে মৃত চতুর মন্ডলের ছেলে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটি দুষ্প্রাপ্য সীমানা পিলার উদ্ধার করা হয়। এসময়রঘটনার সাথে জড়িত থাকায় সীমানা পিলার কেনা-বেচার এক্সপার্ট খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২), পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের সুনীল সর্দারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪৪) এবং তালার কলাগাছি গ্রামের বাড়ির মালিক ভোলানাথ মন্ডল (৬০)কে গ্রেফতার করা হয়। আটককৃত সুশান্ত সরদার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বলে জানা গেছে।
‎স্খানীয় সূত্র জানায়, ভোলানাথ মন্ডল’র বসতবাড়ির পাশে একটি মাটির ঘরে এই পিলার মাটির নিচে লুকানো ছিলো। শুক্রবার রাতে এক্সপার্টরা এই পিলার সঠিক কি-না যাচাইয়ের জন্য আসলে মাঠি খুড়ে পিলারটি বের করে ঘরের ভিতর আনা হয়। তখনই তালা থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে সীমানা পিলার উদ্ধারসহ পিলার চক্রের সদস্যদের আটক করে। এছাড়া, ঘটনার সাথে ব্যবহৃত একটি মোটরসাইকেল (খুলনা মেট্টো- হ-১৩-৪৮৫১) জব্দ করা হয়।
‎এবিষয়ে আটক যাদব সরকার বলেন, বটিয়াঘাটা উপজেলার পোদলা গ্রামের জাকির হোসেন এই পিলার পরীক্ষা করার জন্য তাকে পাঠিয়েছিল।
‎ধৃতদের বিরুদ্ধে প্রতারনার একাধিক অভিযোগ রয়েছে বলে সাতক্ষীরা পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরগুনার আমতলীতে ১৯০০ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরা তালায় দুষ্প্রাপ্য সীমানা পিলার উদ্ধার : এক্সপার্টসহ আটক ৪

আপডেট সময় ০১:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬