ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা ২০২৬-২০২৭ অর্থ বছরের ঘোষিত জাতীয় বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা মশার পেছনে কোটি টাকা: বিদেশ সফরে ব্যয়, সেই অর্থে কত ওষুধ ও স্প্রে মেশিন কেনা যেত? কুয়েটে ৪০০ জনের বিরুদ্ধে মামলা: বিচার নাকি হয়রানি? শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ঠাকুরগাঁও জেলার মোটরসাইকেল চুরির হোতা আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আটক জাল সনদের ৪৭১ জন ১০ বছর ধরে বেতন নিচ্ছেন! সরকারের ক্ষতি কত কোটি টাকা, কবে হবে অর্থ উদ্ধার—প্রশ্ন জনমনে খুলনার কয়রায় ৩০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় ঘর ভেঙে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে খুলনায় সোলার পার্ক সচলের দাবিতে ৬ দফা সুপারিশ অবশেষে খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি

রাজশাহীর দুর্গাপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এসিল্যান্ড’র অভিযান,৭টি মেশিন অকেজো

রাজশাহীর দুর্গাপুরে অনুমতি ছাড়া পুকুরের মাটি খনন,বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি পরিবহন ও রাস্তা চলাচলের অনুপযোগী করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন,
দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। আজ শনিবার ৭ জুন ২০২৬ সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা এ অভিযান চলে।

উপজেলার দুর্গাপুর পৌরসভার শানপুকুরিয়া,পানানগর ইউনিয়নের বিয়াড়, গোলাবাড়ি, গুনাজিপাড়া এবং ঝালুকা ইউনিয়নের কুহাড়, কালুপাড়া ও আন্দুয়া এলাকায় মোট ৭টি স্পটে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৬টি ভেকু মেশিন ও ১টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।অভিযানের নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

তিনি বলেন,কোনো ধরনের অনুমতি ছাড়া কৃষি জমি ও পুকুরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ভারী যানবাহনে মাটি পরিবহনের ফলে গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন,দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করছিল। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অনুমতি ছাড়া মাটি উত্তোলন দণ্ডনীয় অপরাধ।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু জানিয়েছে, জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুলনায় যৌথ অভিযানের মধ্যেই বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

রাজশাহীর দুর্গাপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এসিল্যান্ড’র অভিযান,৭টি মেশিন অকেজো

আপডেট সময় ০৯:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬