ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার
ইয়াবা ও গাজা উদ্ধার

খুলনায় বিশেষ যৌথ অভিযানে আরও ৩৪জন গ্রেফতার

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৯:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 19

খুলনায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে আরো ৩৪জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে গত ৬ দিনে পুলিশের যৌথ অভিযানে মোট ৩৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্র জানায়, খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের কাছ থেকে ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানায় ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৯ জন, লবণচরা থানায় ৪ জন, হরিণটানা থানায় ২ জন, খালিশপুর থানায় ৪ জন, দৌলতপুর থানায় ২ জন, আড়ংঘাটা থানায় ২ জন, খানজাহান আলী থানায় ২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেফতার করেছে।
কেএমপি সূত্র জানায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

ইয়াবা ও গাজা উদ্ধার

খুলনায় বিশেষ যৌথ অভিযানে আরও ৩৪জন গ্রেফতার

আপলোড সময় ০৯:০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬