ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

২০২৬-২০২৭ অর্থ বছরের ঘোষিত জাতীয় বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

  • খুলনা অফিস
  • আপলোড সময় ১১:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • 19

জাতীয় সংসদে ঘোষিত ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ইতিহাসের সর্ববৃহৎ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমুখী, কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী বলে মন্তব্য করেছে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা চেম্বার নেতৃবৃন্দ এক বিবৃতিতে ঘোষিত বাজেটকে অভিনন্দন জানিয়ে বলেন, এ বাজেট ‘গণতান্ত্রিক মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা।
বিবৃতিতে তারা বলেন, এ বাজেটে ব্যক্তি শ্রেণির আয়কর সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা এবং নারী ও বয়স্কদের আয়কর সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা করায়, ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, মাছ, মাংসসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য, আমদানি করা মসলা, খেজুর, শিশু খাদ্য তৈরির কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, হার্টের রিং ও চোখের লেন্স, ক্যানসার ও সাধারণ রোগের ওষুধের কাঁচামাল, দেশে উৎপাদিত হোম অ্যাপ্লায়েন্স, দেশীয়ভাবে তৈরি ও সংযোজিত ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ৩০ ইঞ্চি পর্যন্ত মনিটর এবং স্মার্টফোন, মোবাইলের সিম কার্ড ও ই-সিম কার্ড, ইলেকট্রিক গাড়ি ও যন্ত্রাংশ, সার, বীজ, কীটনাশক ইত্যাদির দাম কমানোয় এবং ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতি প্রদানসহ ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচি প্রণয়ন করায় ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণীর মানুষের দৈনন্দিন জীবনযাপন সুষম হয়েছে বলে মনে করে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টি। নেতৃতৃবন্দ ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

২০২৬-২০২৭ অর্থ বছরের ঘোষিত জাতীয় বাজেটকে ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী দাবি খুলনা চেম্বারের

আপলোড সময় ১১:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬