ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নজরুল ইসলাম মঞ্জু 

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৯:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • 16

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার নগরীর শহিদ হাদিস পার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, রক্তস্নাত পথ ধরেই দেশে নতুন গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে যে সকল প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সরকার গঠনের পর থেকে ধাপে ধাপে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড বিতরণসহ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার যে ঘোষণা তিনি দিয়েছিলেন আগামী বাজেটে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকনির্দেশনাই প্রতিফলিত হয়েছে। বাজেটে দেশের মানুষের জন্য যে উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছেন তা বাস্তবায়ন হলে দেশে উন্নয়নের নতুন ধারা শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

পরে তিনি শহিদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, খুলনা মহানগরীতে ১৮০দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসির সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নাজমুস সা’দাত শুভ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা প্রমুখ।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নজরুল ইসলাম মঞ্জু 

আপলোড সময় ০৯:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬