খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় কেডিএ চেয়ারম্যান ও কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি)-এর সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও সৌজন্য সাক্ষাৎ করেছে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি)।
সম্প্রতি কেডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে সিইউসির পক্ষ থেকে সংগঠনের বিভিন্ন মানবিক, শিক্ষামূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে নবনিযুক্ত চেয়ারম্যানের সফল কর্মজীবন, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিইউসির সভাপতি মোঃ শাহিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, সিইউসি সদস্য ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ এবং সদস্য ও সহকারী শিক্ষক শুকরিয়া আক্তার।
উল্লেখ্য, কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) ২০২০ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম, শিক্ষা উপকরণ বিতরণ, মানবিক সহায়তা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
খবর বিজ্ঞপ্তি 
























