ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি-ব্যঙ্গচিত্র,২৭ মামলার আসামি কামাল প্রধান এখনো প্রকাশ্যে খুলনা ডিবি পুলিশের হাতে বি কোম্পানির সক্রিয় ৫ সন্ত্রাসী গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রি, পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার বিয়ের সাজ না খুলতেই মৃত্যুর ডাক: নববধূকে রেখে চিরবিদায়ে সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল রানা খুলনায় আন্তর্জাতিকমানের আধুনিক খাদ্য সংরক্ষণাগার (গমের স্টিল সাইলো) নির্মাণ সম্পন্ন খুলনার বটিয়াঘাটার খেয়া ঘাটে দ্বিগুণ ভাড়া আদায়: কর্তৃপক্ষ নিরব মাদকের খুচরা বিক্রেতা নয়, ডিলার ও গডফাদারদের গ্রেফতারের পরামর্শ সাংবাদিকদের কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুল ইসলাম খানকে স্ট্যান্ড রিলিজ  খুলনার ডাক্তারপাড়া হেফজখানায় শিশু শিক্ষার্থীকে অমানবিক নির্যাতন

মানব পাচার প্রতিরোধে সমন্বিত নেটওয়ার্ক শক্তিশালীকরণে খুলনায় ত্রৈমাসিক সভা

  • রিতা
  • আপডেট সময় ০৫:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মানব পাচার প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সুশীল সমাজের সংগঠনগুলোর (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় প্রতিষ্ঠা এবং কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে খুলনা জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে খুলনার রূপান্তর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য খুলনা জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের সদস্য সচিব হিসেবে ব্লাস্ট খুলনার সমন্বয়কারী ফাতেমা খন্দকার রীমাকে নির্বাচিত করা হয়।
সভায় ‘বাংলাদেশে মানব পাচার ও অভিবাসী চোরাচালান আইন ২০২৬’ বিষয়ে উপস্থাপনা করেন আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ। তিনি আইনটির বিভিন্ন দিক তুলে ধরে মানব পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্বে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, ব্র্যাকের অশোক বালা, ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম ইকবাল হাসান তুহিন, ব্লাস্টের কো-অর্ডিনেটর ফাতেমা খন্দকার রীমা, জেজেএস’র প্রজেক্ট ম্যানেজার এম হাসিবুর হোসেন, দলিত’র প্রজেক্ট ম্যানেজার প্রহল্লাদ জোয়ারদার, নবলোকের প্রজেক্ট অফিসার সুজানা লোপা বাড়ই, রঙমহল ফর ইয়ুথ’র মো. আলভী শেখ, শিরোমনি যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক প্রমি আক্তার লিজা এবং কারিতাস বাংলাদেশের লিমন রায়সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
সভায় মানব পাচারের শিকার সারভাইভারদের সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সেবা প্রাপ্তি নিশ্চিত করতে অ্যাডভোকেসির বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করা হয়। পাশাপাশি এসব কার্যক্রম বাস্তবায়নে একটি টেকসই কর্মপরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় রূপান্তর এ সভার আয়োজন করে। মানব পাচার প্রতিরোধে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করাই এ সভার মূল উদ্দেশ্য ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি-ব্যঙ্গচিত্র,২৭ মামলার আসামি কামাল প্রধান এখনো প্রকাশ্যে

মানব পাচার প্রতিরোধে সমন্বিত নেটওয়ার্ক শক্তিশালীকরণে খুলনায় ত্রৈমাসিক সভা

আপডেট সময় ০৫:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬