বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের দপ্তর সম্পাদক, তেজগাঁও প্রেসক্লাবের উপদেষ্টা ও ঢাকা থেকে প্রকাশিত পনের দিনের নিউজ ম্যাগাজিন ও অনলাইন সংবাদমাধ্যম নির্ভীক সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক আ আ ম একরামুল হক (আসাদ)কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির চেয়ারম্যান রফিকুল ইসলাম (রায়হান) এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ বজায় রাখা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
প্রাপ্ত অভিযোগের সূত্রে জানা যায়, নির্ভীক সংবাদ-এর প্রকাশক ও সম্পাদক আসাদ সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, বিভিন্ন সময় তাকে মোবাইল ফোনে এবং অন্যান্য মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এ প্রসঙ্গে ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস্ সোসাইটির চেয়ারম্যান রফিকুল ইসলাম রায়হান বলেন, “সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি বা সহিংসতার মাধ্যমে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার যে কোনো অপচেষ্টা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের পরিপন্থী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী সত্যিই একজন সংবাদকর্মীকে হত্যার হুমকি দিয়ে থাকে, তবে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হয় এবং কেউ আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।”
ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির চেয়ারম্যান বলেন অবিলম্বে হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত, সাংবাদিক একরামুল হক আসাদ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস্ সোসাইটির চেয়ারম্যান রফিকুল ইসলাম রায়হান আরও বলেন, “স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় রাষ্ট্র, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে মানবাধিকার মৌলিক অধিকার গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় সত্যি প্রকাশ করা কঠিন হয়ে যায়
অপরাধী কে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছেন।
খবর বিজ্ঞপ্তি 


























