ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২ তালায় নানান আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ খুলনায় যুবলীগ কর্মী গ্রেফতার খুলনায় জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর খুলনায় যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি কাটাপ্পা গ্রেফতার তালায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক  সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালত-পরিষদ সংঘাত: নিষেধাজ্ঞার তারিখ নিয়ে প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ সুন্দরবনের পাশে অনুমতি ছাড়াই ৩৫ রিসোর্ট, অধিকাংশের নেই পরিবেশগত ছাড়পত্র
প্রয়াত সাংবাদিক আসলাম ইকবালসহ ১৩ প্রবীণ সাংবাদিকের স্মরণে শোকসভা

প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানীভাতার দাবি

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রয়াত কর্মাহত সাংবাদিক আসলাম ইকবালসহ সংগঠনের প্রয়াত ১৩ জন সাংবাদিকের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় রাজধানীর তোপখানাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এ শোকসভায় সংগঠনের সভাপতি এবিএম সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. একাব্বর আলীর সঞ্চালনায় প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁদের অবদান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান ১ নম্বর কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি শিকদার আবদুস সালাম, সহ-সভাপতি আলম হোসেন, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মজিদ, বর্তমান অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আ আ ম একরামুল হক আসাদ, সদস্য কবি জামাল উদ্দিন জামাল, আব্দুস সেলিম, আশরাফ সরকার, প্রয়াত সাংবাদিক আসলাম ইকবালের ভাগনি ফাতেমাতুজ জহুরা তন্নী, আ খ ম আব্দুল মান্নান, অশোক ধর, সাব-এডিটর কাউন্সিলের নাহিদ হোসেন এবং মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সংগঠন প্রতিষ্ঠার শুরু থেকে প্রয়াত সাংবাদিকদের অবদান চিরস্মরণীয়। তাঁদের স্বপ্ন ও প্রত্যাশা বাস্তবায়নে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের কাছে প্রয়োজনীয় দাবি আদায় অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা বর্তমান সরকারের কাছে ৬০ বছরোর্ধ্ব প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানীভাতা চালুর দাবি জানান। তাঁদের মতে, এ দাবি বাস্তবায়িত হলে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং প্রয়াত সাংবাদিকদের দীর্ঘদিনের আন্দোলনের লক্ষ্যও বাস্তব রূপ পাবে।
শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবীণ সাংবাদিক মো. আনিস মোল্লা। এরপর প্রয়াত সাংবাদিক নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে জাতীয় প্রেসক্লাব মসজিদের ইমাম হাফেজ মাওলানা মনিরুজ্জামান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২

প্রয়াত সাংবাদিক আসলাম ইকবালসহ ১৩ প্রবীণ সাংবাদিকের স্মরণে শোকসভা

প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানীভাতার দাবি

আপলোড সময় ০৭:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬