ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২ তালায় নানান আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ খুলনায় যুবলীগ কর্মী গ্রেফতার খুলনায় জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর খুলনায় যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি কাটাপ্পা গ্রেফতার তালায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক  সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালত-পরিষদ সংঘাত: নিষেধাজ্ঞার তারিখ নিয়ে প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ সুন্দরবনের পাশে অনুমতি ছাড়াই ৩৫ রিসোর্ট, অধিকাংশের নেই পরিবেশগত ছাড়পত্র

তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২

চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে এবং জোর পূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তালা থানায় ৩জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এক নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক এবং ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন’র নেতৃত্বে একদল পুলিশ খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। শনিবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে। এরআগে, চিকিৎসা করিয়ে দেওয়ার আশ্বাসে খুলনার কয়রা উপজেলার ঘুগরোকাঠি গ্রাম থেকে এক অসুস্থ গৃহবধূকে (৪০) গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরার তালায় এনে এক নারীর সহযোগীতায় রাজু ও অজ্ঞাত এক যুবক রাতে একাধিকবার ধর্ষন করে। এঘটনায় পরদিন ১৪ আগস্ট ধর্ষীতা নারী বাদি হয়ে তালা থানায় রাজুসহ ৩জনের বিরুদ্ধে মামলা করেন।

তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক জানান, ধর্ষনের ঘটনায় থানায় মামলা (১০/২৬) হওয়ার পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তকালে ঘটনার সাথে জড়িত থাকা এজাহার নামীয় আসামী রাজু সহ অজ্ঞাত ২জনের নাম পরিচয় সনাক্ত করা হয়। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনার সাথে জড়িত থাকায় পার্শ্ববর্তী কাশিমনগর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে দেবব্রত বিশ্বাসের পুত্র অনুপম বিশ্বাস ওরফে অনুপ (৪০) এবং একই গ্রামের সত্যজিৎ হালদারের স্ত্রী শিপ্রা বিশ্বাস (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার (১৬ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাযতে প্রেরন করা হয়েছে। আটক অনুপম পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিনে তালতলা কমিউনিটি ক্লিনিকে এবং শিপ্রা বিশ্বাস মাহামুদকাঠি এলাকার একটি এনজিওতে চাকরি করে বলে জানাগেছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২

তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২

আপলোড সময় ১০:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬