ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে কারা ও অর্থদন্ড আবারও খুলনায় স্কুলছাত্রীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে ভর্তি ইরান সফরে গালিবাফের সঙ্গে সাক্ষাৎ, খামেনি হত্যার হুমকির নিন্দা স্পিকারের টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ: কার্ড বাণিজ্য, ওজনে কারচুপি, সময়ক্ষেপণ ও হয়রানিতে ক্ষুব্ধ উপকারভোগীরা ঘরহারা মা’কে নিজ ভিটায় পুনর্বাসন.মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন পুঠিয়ার এসিল্যান্ড  গাজীপুরে একের পর এক নিভছে শিল্পের বাতি: এক সপ্তাহে বন্ধ ১৩ পোশাক কারখানা, অনিশ্চয়তায় হাজারো শ্রমিক খুলনায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত গাজীপুরের শ্রীপুরে অবহেলিত সড়কের উন্নয়নে শুরু হলো নির্মাণকাজ “এআই এবং সৃজনশীল শিল্পকলা” জাল সনদে চাকরি: খুলনায় নৈশ প্রহরীর বিরুদ্ধে বন বিভাগের মামলা, ৪৭ লাখ টাকা ফেরতের দাবি

রাজশাহীর পুঠিয়ায় পৌর-প্রশাসকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় ব্যাপক আকারে ফলদ, ভেষজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার পৌরসভার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পুঠিয়া পৌরসভার প্রশাসক শিবু দাস।

উদ্বোধনকালে পৌর প্রশাসক শিবু দাস বলেন,সবুজ, সুস্থ ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ একটি প্রাণ। বৃক্ষই আমাদের অক্সিজেন, খাদ্য, ঔষধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার প্রধান ভিত্তি।

তিনি আরও জানান, কর্মসূচির আওতায় আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ চারা এবং নিম, তুলসী, বহেরাসহ গুরুত্বপূর্ণ ভেষজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। রোপিত চারার নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে পৌর প্রশাসক বলেন,আমরা সবাই অন্তত একটি করে গাছ লাগাই, পরিচর্যা করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে কারা ও অর্থদন্ড

রাজশাহীর পুঠিয়ায় পৌর-প্রশাসকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৭:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬