ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাটকেলঘাটা বাজারে মাংসের খাটিয়া অরক্ষিত রাখার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে তাঁতি দল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার আমার কোনো দুর্নাম নেই, তারপরও ভাইরাল করা হচ্ছে—এটা মানহানিকর’: রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম আইজিপির মন্তব্যের প্রতিবাদে তেজগাঁও প্রেসক্লাবের ক্ষোভ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি যাত্রাবাড়ীতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মুঠোফোন নেওয়ার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ধামরাই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার তোড়জোড়, আবদুল আলিমকে ঘিরে পুরোনো অভিযোগ: জবাবদিহির মুখে বিএনপি নেতা? পরকীয়া ও নৈতিক স্খলনের অভিযোগ ‎তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ১নারী কর্মীর স্ট্যান্ড রিলিজ : আদেশ বাতিল করতে টাকার ব্যাগ নিয়ে দৌড়ঝাপ নওগাঁয় শালিকাকে বিয়ের ঘটনায় আইনজীবী সহকারী মাসুদ রানাকে সেরেস্তা থেকে অবাঞ্ছিত ঘোষণা

বানেশ্বর ট্রাফিক পুলিশের তৎপরতায় সাজাপ্রাপ্ত ছিনতাইকারী আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জনগণের দ্রুত ধাওয়া ও সহযোগিতায় ছিনতাইকারীকে আটক করে বানেশ্বর ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনা শুক্রবার ০৭-০৮-২০২৬ ইং, বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন অটোচালকের পকেট থেকে বেশ কিছু টাকা ছিনতাই করে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার কাছ থেকে ছিনতাইকৃত ৫২০ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমের মাধ্যমে পুঠিয়া থানাকে জানানো হলে থানা পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধারকৃত টাকাসহ আটক ছিনতাইকারীকে থানার সাব-ইন্সপেক্টর রমজান আলীর কাছে বুঝিয়ে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আটকৃত ছিনতাইকারীর নাম মোঃ জনি মিয়া। পিতা: শাহিন কসাই, ঠিকানা: খুঠিপাড়া, পুঠিয়া, রাজশাহী। তার বিরুদ্ধে এর আগেও হেরোইন সংক্রান্ত একটি মামলা রয়েছে। জি/আর ২৫২/২ নং মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

বাদী: নাম: মোঃ রতন মিয়া পিতা: আক্তারুল মিয়া গ্রাম: মাছকারা দিঘী, থানা: কাটাখালি, জেলা: রাজশাহী।

পুঠিয়া থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা বাজারে মাংসের খাটিয়া অরক্ষিত রাখার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

বানেশ্বর ট্রাফিক পুলিশের তৎপরতায় সাজাপ্রাপ্ত ছিনতাইকারী আটক

আপলোড সময় ০২:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬