খুলনায় চেক ডিজ অনার মামলায় আদালত নসরুল জামান নামে একজনকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ৮১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার দুপুরে খুলনার যুগ্ম মহানগর দ্বিতীয় আদালতের বিচারক মো. বেল্লাল হোসেন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি রূপসা উপজেলার চর রূপসার রশিদ মোড়লের ছেলে। তিনি পেশায় জমি ব্যবসায়ী।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান পলাশ। দন্ডপ্রাপ্ত আসামি নসরুল জামান পলাতক রয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান পলাশ জানান, ২০২২ সালের ২৩ নভেম্বর জমি কিনে দেওয়ার কথা বলে কাজী মাইনুর ইসলামের কাছ নসরুল জামান ৮১ লাখ ৫০ হাজার টাকা নেন। কিন্তু তিনি জমি কিনে দিতে ব্যর্থ হওয়ায় ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আল আরাফা ইসলামী ব্যাংক গল্লামারী শাখার একটি চেক প্রদান করেন। চেকটি ব্যাংকে জমা দিলে সেটি ডিজ অনার হয়। একই বছরের ১ মার্চ আইনজীবীদের মাধ্যমে নসরুল জামানকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেটি তিনি ৪ মার্চ গ্রহণ করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় গত ২২ এপ্রিল খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খালিশপুর আদালতে বাদী একটি মামলা দায়ের করা হয়। একই বছরের ১৪ নভেম্বর একই আদালতে আসামি নসরুল জামানের বিরুদ্ধে চার্জ গঠন করে। গত বছরের ১৭ সেপ্টেম্বর আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
সংবাদ শিরোনাম
খুলনায় চেক ডিজ অনার মামলায় জমি ব্যবসায়ীর কারাদন্ড
-
নির্ভীক সংবাদ ডেস্ক - আপলোড সময় ০৬:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- 13
Tag :
জনপ্রিয় সংবাদ
























