ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

স্কুল ছাত্রী নির্জনা হত্যার দায় স্বীকার করে আদালতে মায়ের জবানবন্দি

খুলনা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আরফান হোসেন নির্জনা (১৬) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মা সীমা আকতার। গতকাল শুক্রবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহীম খলিল মুহিম তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। গত বুধবার রাতে পুলিশ নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে তার রক্তাক্ত বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

আদালত সূত্র জানায়, হত্যাকা- সম্পর্কে নির্জনার মা সীমা আক্তার জানিয়েছেন, ঘটনার দিন বিকেলে মেয়ের সঙ্গে তার বাকবিত-া হয়। এক পর্যায়ে মেয়েকে কয়েকটি চড়-থাপ্পরড় মারেন তিনি। ঘরের ভেতর শোরগোল শুনে বাবা আলীম হোসেন আকাশ এসে তাদের উভয়কে চুপ করতে বলেন। কিন্তু মেয়ে চুপ না থাকায় তিনি একটি কাঠের চলা দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর নির্জনার বাবা ঘরের ভেতরে থাকা ছেঁড়া লুঙ্গি ও একটি প্লাষ্টিকের বস্তায় মোটরসাইকেলে বেঁধে নিরালার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে আসে ।

সূত্র আরো জানায়, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তেরখাদা আজগড়া এলাকার একটি ছেলের সঙ্গে সে বিয়ে করায় তারা তার ক্ষুব্ধ ছিল। শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য ঐ দিন সকালে মেয়েটি বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু বিকেলে ঐ ঘটনা ঘটে যায়।

এদিকে, সদর থানা সূত্র জানায়, ঘটনার পর থেকে মেয়ের বাবা মো. আলীম হোসেন আকাশ পলাতক রয়েছেন। তার অবস্থান জানতে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া শুক্রবার সকালে নির্জনার মা স্বেচ্ছায় হত্যাকান্ড সম্পর্কে স্বীকারোক্তি দিতে চাইলে দুপুরের পর তাকে আদালতে নেওয়া হয়। এর আগে সকালে পুলিশ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করে।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হত্যাকান্ড নিয়ে শনিবার সকাল সাড়ে ৯ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে হত্যাকাণ্ড সম্পর্কে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার বিস্তারিত তুলে ধরবেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল আরফান হোসেন নির্জনা স্বেচ্ছায় তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের মোস্তাফিজুর রহামানকে বিয়ে করেন । এর ১৭ দিন পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

স্কুল ছাত্রী নির্জনা হত্যার দায় স্বীকার করে আদালতে মায়ের জবানবন্দি

আপলোড সময় ১১:৫৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬