ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
একীভূত হচ্ছে যশোরের ১৬ সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনায় অপহরণ করে হত্যার অভিযোগে মামলার দেড়মাস পর ঢাকা থেকে সেই গৃহবধূকে জীবিত উদ্ধার করল পিবিআই কালিগঞ্জে মাদক সিন্ডিকেটের কবল থেকে সাংবাদিকের ফোন উদ্ধার এএসআই এরশাদের নেতৃত্বে আওয়ামী লীগ যদি হয় তাবলীগ! রূপগঞ্জে পরিত্যক্ত ভবনে ৫ পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার তালার হরিহরনগরে ব্যবসায়ীর উপর মাদকসেবীর হামলা! তালায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান’র সাথে প্রান্তিক জনগোষ্ঠীর সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় সমাজসেবা অধিদপ্তরের পেশাভিত্তিক উন্নয়নে সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মকর্তা গ্রেফতার সামেক হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত-ই-খুদার পিএস পরিচয়ে কে এই ভণ্ড প্রতারক মাসুদ রাসেল?

থিয়েটারের ‘নিখাই’ নাটকের শততম মঞ্চায়ন অনুষ্ঠিত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গত শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নাট্যদল থিয়েটার-এর ৩৪তম প্রযোজনা ‘নিখাই’ নাটকের শততম (১০০তম) মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গাজী রাকায়েত রচিত ও নির্দেশিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রফিকুল ইসলাম রফিক, ইউশা আনতারা, তৌহিদুল ইসলাম বাদল, প্রবীর দত্ত এবং শংকর সরকার। নাটকটির সঙ্গীত পরিচালনা করেন গাজী রাকায়েত। শব্দ সংযোজন ও নিয়ন্ত্রণে ছিলেন তুহিন চৌধুরী। আলোক পরিকল্পনা করেন ঠান্ডু রায়হান, আলোক প্রক্ষেপণে ছিলেন শামীমুর রহমান এবং রূপসজ্জা পরিকল্পনা করেন শুভাশীষ দত্ত তন্ময়।

শততম মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে নাটকের নাট্যকার, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা স্মারক প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় থিয়েটার।

অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শক, আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ী এবং নাট্যপ্রেমীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন থিয়েটারের সভাপতি রেজাউল একরাম রাজু। তিনি নাট্যচর্চার ধারাবাহিকতায় দর্শকদের অব্যাহত সহযোগিতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ‘নিখাই’ থিয়েটারের অন্যতম জনপ্রিয় প্রযোজনা হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয়তা অর্জন করে আসছে। শততম মঞ্চায়নের মাধ্যমে নাটকটি বাংলাদেশের নাট্যাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

একীভূত হচ্ছে যশোরের ১৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়

থিয়েটারের ‘নিখাই’ নাটকের শততম মঞ্চায়ন অনুষ্ঠিত

আপলোড সময় ০৫:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬