ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত ১৮০ বিঘা জমিতে কৃষি ও পর্যটনের সমন্বিত প্রকল্প নিয়ে আসছে প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ, শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেলা সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল নামে এক কর্মী আটক অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিক পরিচয়ে ৫ কোটি ৩৪ লাখ টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ মিলন মাহমুদের বিরুদ্ধে খুলনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যাকা-ের প্রধান চার আসামি অধরা, দ্রুত গ্রেফতারের দাবি বাদীপক্ষের তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরন দলিত জনগোষ্ঠীর নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি

চাকরিচ্যুত বিজিবি সদস্যদের পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ এবং অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত বিজিবি সদস্যরা। মানববন্ধন থেকে তারা ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে চাকরিচ্যুত সব সদস্যকে অনতিবিলম্বে নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের সংগঠনের সভাপতি মো. জহুরুল ইসলাম সরকার (রেজিমেন্ট নম্বর-৬০৬০৪, পদবি-সিপাহী) এবং সংগঠনের সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ ও সুপরিকল্পিত জাতীয় ট্র্যাজেডি। এই ঘটনা শুধু তৎকালীন বিডিআরের ওপর আঘাত ছিল না, বরং দেশের সামরিক নিরাপত্তা, রাষ্ট্রের স্থিতিশীলতা ও জাতীয় কাঠামোর ওপরও গভীর প্রভাব ফেলেছিল। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ঘটনার পূর্ণাঙ্গ সত্য এখনো জাতির সামনে স্পষ্টভাবে উন্মোচিত হয়নি।

বক্তারা আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা, পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা জাতির সামনে তুলে ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন অবিলম্বে প্রকাশ করতে হবে। সত্য প্রকাশ ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। এ ঘটনায় কারও ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক অবস্থান কিংবা প্রভাব বিবেচনা না করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. জহুরুল ইসলাম সরকার বলেন, অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে অনেক বিজিবি সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের দাবি, যথাযথ ও বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই কেবল সন্দেহের ভিত্তিতে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। ফলে তারা দীর্ঘদিন ধরে সামাজিক, পারিবারিক ও আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। ন্যায়বিচারের স্বার্থে নিরপরাধ চাকরিচ্যুত বিজিবি সদস্যদের বিষয়টি পুনর্বিবেচনা করে তাদের চাকরিতে পুনর্বহালের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

সংগঠনের সেক্রেটারি জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান ভূরাজনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় নিরাপত্তার বাস্তবতায় পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন অত্যন্ত জরুরি। এ হত্যাকাণ্ডের সঙ্গে সামরিক, বেসামরিক কিংবা রাজনৈতিক পর্যায়ের যাদেরই সংশ্লিষ্টতা থাকুক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং চাকরিচ্যুত বিজিবি সদস্যদের ন্যায়বিচারের বিষয়টি পরস্পরের সঙ্গে সম্পর্কিত না হলেও উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিত করা জরুরি। কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ের শিকার না হন, আবার প্রকৃত অপরাধীরাও যেন পার পেয়ে না যায়—এটাই তাদের প্রত্যাশা।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ ঘোষণা করেন, চাকরিচ্যুত সব বিজিবি সদস্যের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে তারা দায়িত্বশীল, শান্তিপূর্ণ ও আপসহীন ভূমিকা অব্যাহত রাখবেন। একই সঙ্গে সরকারের কাছে তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ এবং চাকরিচ্যুত সদস্যদের বিষয়টি মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনার আহ্বান জানান।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি

আপলোড সময় ১২:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬