১২ ই জুলাই রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার উত্তর বরাব এলাকায় বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, দাবিকৃত চাঁদা না পেয়ে পাভেল এন্টারপ্রাইজ নামে একটি ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ৩ ট্রাক বালু ফেলে বালুর স্তূপ করে রেখেছে বলে অভিযোগ উঠেছে আয়নাল হক নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। আয়নাল হক রসুলপুর এলাকার বাসিন্দা।
এ সময় বালু ফেলায় বাঁধা দিলে আয়নাল বাহিনীর হামলায় পাভেল এন্টারপ্রাইজ এর মালিক নয়ন মোল্লা ও তার স্ত্রীসহ ১০ জন আহত হয় বলে জানা যায়। রোববার ( ১২ জুলাই) সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা আয়নাল হক তারাব পৌর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহ সভাপতি।
ভুক্তভোগী ব্যবসায়ী নয়ন মোল্লা বলেন, যুবদল নেতা আয়নাল বেশ কিছুদিন যাবৎ চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় রোববার ভোরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ৩ ট্রাক বালু ফেলে রাখে। খবর পেয়ে আমি ও আমার স্ত্রীসহ আত্মীয় স্বজনরা বাধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসী আয়নাল সহ ২০/৩০ জনের একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা করে। হামলায় আমি আমার স্ত্রী পারভীন সুলতানা, শ্যালক মোমেন, সুমন, কর্মচারী রোকন, হাসান, জাকারিয়াসহ ১০ জন আহত হয়। এসময় আয়নাল আমাদের প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এ হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের কাছে সু- বিচার চাই এবং জীবনের নিরাপত্তা চাই
আহত স্ত্রী পারভীন সুলতানা বলেন, দীর্ঘদিন যাবৎ যুবদল নেতা আয়নাল আমার স্বামীর কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে দোকানে সামনে বালু ফেলে রাখে। এতে বাঁধা দিলে আমার উপর হামলা করে ও শারিরিকভাবে লাঞ্ছিত করে। আমি এই ন্যাক্কারজনক হামলা ও চাদা দাবীর বিচার চাই।
অভিযুক্ত যুবদল নেতা আয়নাল হক বলেন, আমার নামে যে চাঁদাবাজির অভিযোগ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ২০১৮ সালে নয়ন মোল্লা আমাদের কাছে জমি বায়না করেন। ৮ বছর হয়েছে আমাদের কাছ থেকে জমি না নিয়ে বিভিন্ন তালবাহানা করছে। আমার জমিতে আমি বালু ফেলেছি। আমি কোন চাঁদাবাজি ও হামলা করিনি এর সুষ্ঠু তদন্ত চাই।
এ ব্যাপার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এএইচ এমএ সালাউদ্দিন মুঠোফোনে বলেন, এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাই নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রূপগঞ্জ প্রতিনিধি 























