ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজশাহীতে রাজনৈতিক কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা

রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে নারীদের ন্যূনতম ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৫ জুলাই বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরীর এস কে ফুড কনফারেন্স রুমে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি প্রকল্পের আওতায় আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন কোয়ালিশন টিম, রাজশাহী এ সভার আয়োজন করে। বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, রাজশাহী কোয়ালিশন টিমের লিড অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামসুন্নাহার, প্রকল্প লিড সাগুফে হোসেন, প্রকল্প কো-অর্ডিনেটর মেহনাজ রহমান, সমাজকর্মী আফজান হোসেন, ফয়জুল্লাহ চৌধুরী এবং জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।

বক্তারা বলেন, টেকসই গণতন্ত্র, জবাবদিহিমূলক রাজনীতি এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব গড়ে তুলতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের প্রতিনিধিত্ব এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। অনেক নারী তৃণমূল পর্যায়ে সক্রিয় থাকলেও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাঁদের অংশগ্রহণ সীমিত। এ বাস্তবতা পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র অনুযায়ী ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কেবল একটি সংখ্যাগত বিষয় নয়,এটি সমতা, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অন্যতম পূর্বশর্ত। তরুণ ও প্রবীণ নারী নেতৃত্বের সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধি, নারী অধিকারকর্মী, তরুণ নেতৃত্ব এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরিশেষে রাজনৈতিক কমিটিতে নারীর ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

রাজশাহীতে রাজনৈতিক কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা

আপলোড সময় ১০:২১:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬