ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স,পুলিশ হবে জনগণের বন্ধু পাবনার ভাঙ্গুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ রূপগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন, গ্রেপ্তার এক ঠাকুরগাঁওয়ে পাঁচ কোটি টাকার প্রকল্পে ব্যাপক অনিয়ম নারায়ণগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পোস্টকে কেন্দ্র করে বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ, ১জন জামায়াত রোকন সহ আহত ৩ খুলনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ‘দ্রোহের আগস্ট” পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর  

খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

  • খুলনা অফিস
  • আপলোড সময় ১০:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 13

খুলনায় র‌্যাব-৬’র সদস্যরা অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ম্যাগজিন ও নগদ ১ লাখ ৫৩ হাজার টাকাসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার দুপুরে নগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া গ্রামের ইলিয়াস সরদার (৪২),

গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের সুজন (৩৮) ও বরগুনা জেলার বেতাগী উপজেলার আমুয়া গামের নান্না বেপারী (৫৭)। গ্রেফতার সকলেই খুলনার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বি কোম্পানির সদস্য।

র‌্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লবণচরার রায়পাড়ায় অভিযান চালিয়ে নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বি কোম্পানির তিন সদস্য ইলিয়াস, সুজন ও নান্না বেপারীকে গ্রেফতার করা হয়। এ সময় নান্না বেপারীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইলিয়াস ও সুজনের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি, ম্যাগজিন ও নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা, পিরোজপুর বরগুনা জেলায় হত্যা চেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ লবণচরা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

আপলোড সময় ১০:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬