ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া প্রকাশিত খবরের প্রতিবাদ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফরকে ঘিরে মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিলেট কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক তিন দিন ধরে বাঁধ আগলে আছে মানুষ, প্রশাসনের দেখা নেই! সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ ! কোলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের মাঝে গ্রুপিংয়ের নোংরামি চূড়ান্ত পর্যায়ে! সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী  সাতক্ষীরা এলজিইডির মুকুট হীন রাজা হাওলাদারের দুর্নীতির শিকড় কত গভীরে?

পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৈতৃক ভিটা-মাটি, ফসলি জমি রক্ষা এবং অবৈধভাবে বালু ভরাটকৃত জমির ক্ষতিপূরণসহ জমির ন্যায্য মূল্যের দাবিতে কায়েতপাড়া ইউনিয়নের ১০ গ্রামের ভোক্তভোগীদের নিয়ে প্রতিবাদ সভা, গণস্বাক্ষর ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৩১ জুলাই) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘পৈতৃক ভিটা মাটি সংরক্ষণ পরিষদের আয়োজনে স্থানীয় ১০ গ্রামের শতশত ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, আবাসন কোম্পানি ও প্রভাবশালী চক্র অবৈধভাবে তাদের পৈতৃক ভিটা-মাটি এবং ফসলি জমি জোরপূর্বক বালু ভরাট করে দখল করে নিচ্ছে। এতে করে বহু কৃষক পরিবার তাদের আয়ের একমাত্র উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। বক্তারা অনতিবিলম্বে এই অবৈধ বালু ভরাট বন্ধ করার, ভরাটকৃত জমির উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার এবং জমির ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

বক্তব্য শেষে চলমান আন্দোলনের অংশ হিসেবে একটি গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন এবং পরে একটি বিশাল গনমিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইছাখালি তেমোড়া মোড়ে এসে শেষ হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ন্যায্য দাবি আদায় না হলে আগামী ৭ আগষ্ট থানায় অভিযোগ ও

আগামী ২৮ আগষ্ট ডিজিটাল সার্ভের মাধ্যমে যার যার জমি দখল করার কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের নেতা ওয়াসিম উদ্দীন, রূপগঞ্জ সোশাল ফাউন্ডেশনের সভাপতি আমজাদ হোসেন,আহসান উল্লাহ মাষ্টার, গ্র্যাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, বিএনপি নেতা ফিরোজুল মাস্টার, এডভোকেট নাজমুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান,হাসান মোর্শেদ,মিল্লাত হোসেন,সাবেক ব্যাংকার আবু বকর,ইলিয়াস পারভেজ, রফিকুল ইসলাম, ইলিয়াস পারভেজ, সুমন চৌধুরী প্রমূখ।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর  

আপলোড সময় ০৮:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬