ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২ তালায় নানান আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ খুলনায় যুবলীগ কর্মী গ্রেফতার খুলনায় জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর খুলনায় যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি কাটাপ্পা গ্রেফতার তালায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক  সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালত-পরিষদ সংঘাত: নিষেধাজ্ঞার তারিখ নিয়ে প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ সুন্দরবনের পাশে অনুমতি ছাড়াই ৩৫ রিসোর্ট, অধিকাংশের নেই পরিবেশগত ছাড়পত্র

সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালত-পরিষদ সংঘাত: নিষেধাজ্ঞার তারিখ নিয়ে প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রায় ১৫ বিঘা সরকারি জমি নিয়ে চৌকি আদালত ও উপজেলা পরিষদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়েছে। এ নিয়ে আদালতের সেরেস্তাদার বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা করেছেন।

জানা যায়, ২০১৩ সালে শাহজাদপুর চৌকি আদালতের সেরেস্তাদার জেলা প্রশাসক, ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি ওই মামলার আরজি সংশোধন করে পরিষদের প্রায় ৭ একর জায়গা দাবি করে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পুরোনো বিরোধ আবার সামনে আসে।

উপজেলা পরিষদের বিশেষ সভা ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় পরিষদের ক্লিয়ারেন্স ছাড়া প্রাচীর নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ২১ জুন গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে কাজ বন্ধের চিঠি দেয় উপজেলা প্রশাসন।

অভিযোগে বলা হয়, ওই চিঠিকেই নিষেধাজ্ঞা ভঙ্গের ঘটনা দেখিয়ে ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা করা হয়। কিন্তু নথি অনুযায়ী নিষেধাজ্ঞার আবেদন ও আদেশ ২৪ মে একই দিনে কোনো শুনানি ছাড়াই করা হয়। উপজেলা প্রশাসনের কাছে নোটিশ, আরজি ও আদেশ পৌঁছায় ৩০ জুন।

প্রশাসনের দাবি, এর আগে নিষেধাজ্ঞার বিষয়ে তারা অবগত ছিল না। গণপূর্ত ও থানার চিঠি বিশ্লেষণেও দেখা যায় নোটিশের পরে ইস্যু করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে ২১ জুনের সরকারি চিঠিকে কীভাবে নিষেধাজ্ঞা ভঙ্গ হিসেবে গণ্য করা হলো।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আদেশের তারিখ ও জারির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এর মধ্যে ভায়োলেশন মামলার শুনানি দ্রুত এগিয়ে নেওয়া এবং ২৬ জুলাইয়ের আদেশের অনুলিপি ইউএনও কার্যালয়ে পৌঁছানোর আগেই তা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার ঘটনাও আলোচনায় এসেছে।

ভায়োলেশন মামলায় ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে জেলা জজ আদালতে সিভিল রিভিশন দায়ের করে ১৩ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে।

সর্বশেষ জেলা ও দায়রা জজের আদেশে ২৯ জুলাই মূল মামলা ও ভায়োলেশন মামলা সিরাজগঞ্জ সদর আদালতে স্থানান্তর করা হয়েছে। ৬ আগস্ট মিস ভায়োলেশন মামলায় ইউএনওর সকল আবেদন নামঞ্জুর করে চার্জ গঠন করা হয় এবং আজ ১৩ আগস্ট এক তরফা সাক্ষ্য ও আদেশের জন্য রাখা হয়।

বর্তমানে শাহজাদপুরে আদালত ও উপজেলা পরিষদের মধ্যে এ জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালত-পরিষদ সংঘাত: নিষেধাজ্ঞার তারিখ নিয়ে প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা

আপলোড সময় ০৫:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬