ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২ তালায় নানান আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ খুলনায় যুবলীগ কর্মী গ্রেফতার খুলনায় জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর খুলনায় যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি কাটাপ্পা গ্রেফতার তালায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক  সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালত-পরিষদ সংঘাত: নিষেধাজ্ঞার তারিখ নিয়ে প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ সুন্দরবনের পাশে অনুমতি ছাড়াই ৩৫ রিসোর্ট, অধিকাংশের নেই পরিবেশগত ছাড়পত্র

খুলনায় জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৯:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 28

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। এজন্য বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সঙ্গে অন্য দেশের মেলবন্ধন সম্ভব যা অনেক সময় পররাষ্ট্রনীতি দিয়েও সম্ভব হয় না। মন্ত্রী খুলনাবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে নগরীর জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা করেন।

তিনি গতকাল রবিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ’র চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধামোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভায় নজরুল সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমি, নজরুল সাহিত্যপ্রেমী, শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সামাজিক-সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২

খুলনায় জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

আপলোড সময় ০৯:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬