ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালার হরিহরনগরে ব্যবসায়ীর উপর মাদকসেবীর হামলা! তালায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান’র সাথে প্রান্তিক জনগোষ্ঠীর সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় সমাজসেবা অধিদপ্তরের পেশাভিত্তিক উন্নয়নে সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তাজা গুলিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মকর্তা গ্রেফতার সামেক হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত-ই-খুদার পিএস পরিচয়ে কে এই ভণ্ড প্রতারক মাসুদ রাসেল? কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ পিস ইয়াবা জব্দ অনলাইনে অবাধে বিক্রি হচ্ছে হেরোইন তৈরির কাঁচামাল: ডিএনসির অভিযান, গ্রেপ্তার ১ বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে –অধ্যাপক এম এ বার্ণিক ডাকসু ভিপির সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠক: শিক্ষার্থী-কেন্দ্রিক কূটনীতির নতুন সম্ভাবনা তালায় একই দিনে পৃথক সড়ক দূর্ঘট্নায় নিহত- ২

তালার হরিহরনগরে ব্যবসায়ীর উপর মাদকসেবীর হামলা!

সাতক্সীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামে কুদ্দস গাজী নামের এক ব্যবসায়ী উপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয়া সহ পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। একই গ্রামের মোজাহিদ শেখ নামের এক মাদকসেবী যুবক হামলা চালিয়ে টপাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী কুদ্দুস গাজী তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।
‎উপজেলার হরিহরনগর গ্রামের মৃত কদম আলী গাজী’র ছেলে ভুক্তভোগী কুদ্দুস গাজী জানান, তিনি একজন ব্যবসায়ী। বাড়িতে তার মহিষ ও গরুর খামার রয়েছে। এছাড়া বিভিন্ন হাটবাজারে তিনি গরু ও মহিষ বিক্রির ব্যবসা করেন। তিনি বলেন, একই গ্রামের আবুল হোসেন শেখ’র মাদক সেবী ছেলে মোজাহিদ শেখ (২৫) মাদক সেবনরে টাকা যোগাড়ের জন্য এলাকয় চুরি, ছিনতাই ও চাঁদাবাজীসহ নানান অপকর্মে লিপ্ত। আনুমানিক ৫/৬ মাস পূর্বে সে বাড়ির গরুর খামার থেকে একটি বৈদ্যুতিক মটর চুরি করে। এবিষয়ে থানায় মামলা করতে চাইলে মোজাহিদী ও তার বাড়ির লোকজন এসে ক্ষমা চায় এবং এধরনের অপরাধ আর করবে না বলে মৌখিক মুচলেকা দেয়। কিন্তু মোজাহিদ ভাল না হয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে আমার গরু ও মহিষের খামারে এবং মাছের ঘেরে হানা দিয়ে নগদ টাকা দাবী করতে থাকে। আর টাকা না দিলে আমার বিভিন্নভাবে ক্ষতিসাধন করার হুমকি দিলে নিরুপায় হয়ে বিভিন্ন সময়ে তাকে ১০০ বা ২০০ টাকা করে দিতে হতো। গত ২২ আগস্ট দুপুরে মহিষ বিক্রি করে বাড়ি ফেরার সময়ে পথিমধ্যে আমাকে আটকিয়ে মোজাাহিদ ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা না দেয়ায় সে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২ লক্ষ ৬ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। এঘটনায় ভুক্তভোগী কুদ্দুস গাজী তালা থানায় মোজাহিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তবে, হামলা ও টাকা ছিনতাই করার অভিযোগ মোজাহিদ অস্বীকার করেছেন এবং তাকে কুদ্দুস গাজী মারপিট করেছে বলে উল্টো অভিযোগ করেন।
‎এঘটনায় তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালার হরিহরনগরে ব্যবসায়ীর উপর মাদকসেবীর হামলা!

তালার হরিহরনগরে ব্যবসায়ীর উপর মাদকসেবীর হামলা!

আপলোড সময় ০৯:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬