ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সামেক হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত-ই-খুদার পিএস পরিচয়ে কে এই ভণ্ড প্রতারক মাসুদ রাসেল? কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ পিস ইয়াবা জব্দ অনলাইনে অবাধে বিক্রি হচ্ছে হেরোইন তৈরির কাঁচামাল: ডিএনসির অভিযান, গ্রেপ্তার ১ বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে –অধ্যাপক এম এ বার্ণিক ডাকসু ভিপির সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠক: শিক্ষার্থী-কেন্দ্রিক কূটনীতির নতুন সম্ভাবনা তালায় একই দিনে পৃথক সড়ক দূর্ঘট্নায় নিহত- ২ সাতক্ষীরায় যৌতুক মামলায় জামিন নামঞ্জুর, এসিল্যান্ড কারাগারে  কক্সবাজারের রামুতে ট্রাকের চেচিসে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে আটক করেছে বিজিবি পাঁচ বছর পর হত্যা মামলার পলাতক আসামি সিআইডির হাতে গ্রেপ্তার রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ পিস ইয়াবা জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২,০০,০০০ (দুই লাখ) পিস ইয়াবা জব্দ করেছে।

আজ (২৬ আগস্ট) আনুমানিক রাত ০০.১০ টার দিকে নিয়মিত টহল পরিচালনাকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির টহলদল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দায়িত্বপূর্ণ ফারির বিলের গুর্জাখাল রুবেলের ঘের নামক স্থানে কতিপয় ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় টহলদল দেখতে পায়, মিয়ানমার থেকে ০৬ জন ব্যক্তি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাতে থাকা পোটলাগুলো ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ০৬টি পোটলার ভেতর থেকে খাকি রঙের নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো আনুমানিক ২,০০,০০০ (দুই লাখ) পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালানো হলেও এ সময় আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সামেক হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত-ই-খুদার পিএস পরিচয়ে কে এই ভণ্ড প্রতারক মাসুদ রাসেল?

কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ পিস ইয়াবা জব্দ

আপলোড সময় ০৫:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬