তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান শিমু’র ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তালায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তালা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে, রোববার (১১ অক্টোবর) বিকালে তালা পুরাতন সিনেমা হল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ন মজুমদার। অনুষ্ঠানে- সাতক্ষীরা জেলা প্ররিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি ছিলেন। কিন্তু শারীরিক গুরুতর অসুস্থ্যতায় ঢাকায় চিকিৎসাধিন থাকায় এদিন তিনি তালা উপজেলার সকল অনুষ্ঠানে অংশগ্রহন স্থগিত করেন। একারনে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক এস.এম. নজরুল ইসমলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক এস. এম. লিয়াকত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন।
তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, অধ্যাপক রেজাউল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, প্রবীন সাংবাদিক এম. এ হাকিম, তালা উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক এম. এ ফয়সাল, জেএসডির কেন্দ্রীয নেতা মীর জিল্লুর রহমান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুননেছা মিনি, ইউপি সদস্য মো. আল আমীন, তালা বাজার বণিক সমিতির আহবায়ক মো. নুরুল ইসলাম, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ, সাধারন সম্পাদক পলাশ কর্মকার, তালা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক জয়দেব চক্রবর্ত্তী, মোতাহিরুল হক শাহীন, তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য প্রাভাষক এস.আর আওয়াল, মারুফ উল ইসলাম, মো. হাফিজুর রহমান, বাবলুর রহমান, শেখ বায়েজীদ হোসেন, শাহিনুর রহমান, এম.এ. জাফর, লিটন হুসাইন, শেখ সিদ্দিক, গোলাম রাব্বানী, হাসান আলী বাচ্চু, রফিকুল ইসলাম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।
স্মরণ সভা শেষে প্রয়াত সাংবাদিক গাজী হাবিবুর রহমান শিমু’র বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র আশু সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, তালা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য মাওলানা মিজানুর রহমান।
উল্লেখ্য, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী হাবিবুর রহমান শিমু দৈনিক ইত্তেফাক এবং দৈনিক লোকসমাজ প্রত্রিকার তালা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপালনরত অবস্থায় ২০০৪ সালের ২৫ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সংবাদ শিরোনাম
তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান শিমু’র ২২তম মৃত্যু বার্ষিকী পালিত
-
তালা প্রতিনিধি - আপলোড সময় ০৯:৫৪:১২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- 9
Tag :
জনপ্রিয় সংবাদ























