ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত ১৮০ বিঘা জমিতে কৃষি ও পর্যটনের সমন্বিত প্রকল্প নিয়ে আসছে প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ, শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেলা সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল নামে এক কর্মী আটক অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিক পরিচয়ে ৫ কোটি ৩৪ লাখ টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ মিলন মাহমুদের বিরুদ্ধে খুলনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যাকা-ের প্রধান চার আসামি অধরা, দ্রুত গ্রেফতারের দাবি বাদীপক্ষের তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরন দলিত জনগোষ্ঠীর নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি

খুলনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যাকা-ের প্রধান চার আসামি অধরা, দ্রুত গ্রেফতারের দাবি বাদীপক্ষের

  • খুলনা অফিস
  • আপলোড সময় ১২:৪৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • 16

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এজাহারভুক্ত চার প্রধান আসামিসহ জড়িত অন্যদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা এ অভিযোগ তুলে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান। এ সময় নিহত আজমুলের পরিবারের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান বলেন, গত ১৮ সেপ্টেম্বর তুচ্ছ একটি ঘটনাকে (ভাত খাওয়া নিয়ে) কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসে পরিকল্পিতভাবে আজমুল হোসেনকে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার মাথার সামনের অংশের চুল কেটে চেহারা বিকৃত করার পর মারধর করে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৯ সেপ্টেম্বর নগরীর হরিণটানা থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে এ পর্যন্ত সন্দেহভাজন ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, যাদের প্রত্যেকেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তবে গত ৩০ সেপ্টেম্বরের পর থেকে গত প্রায় দেড় মাসে আর কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।
আদালতের কার্যক্রম সম্পর্কে অ্যাডভোকেট কাজী নাজমুল হাসান জানান, গ্রেফতারদের মধ্যে প্রতাপ সরকার নামে একজন মহানগর দায়রা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছে। গত রবিবার আসামি মো. সুমন ইসলাম ও শেখ আসিফ হাসানের জামিন শুনানি অনুষ্ঠিত হলে বাদীপক্ষের জোরালো বিরোধিতা এবং ১৬৪ ধারার জবানবন্দি বিবেচনায় নিয়ে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া গতকাল সোমবার হাজতি আসামি তারেক হাসান রুবেলের জামিন শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করেন।
সংবাদ সম্মেলনে বাদীপক্ষের আইনজীবী ও স্বজনরা তদন্ত কার্যক্রমের ধীরগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তাদের অভিযোগ, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মেহেদী, রিফাত ও সাব্বিরসহ চারজন এখনো ধরাছোঁয়ার বাইরে। আসামিদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা এবং এক আসামির বড় ভাই পুলিশ কর্মকর্তা হওয়ায় পুলিশ প্রশাসন আসামিদের গ্রেফতারে গড়িমসি করছে । আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ কেন আসামিদের অবস্থান শনাক্ত বা গ্রেফতার করতে পারছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে সজাগ রয়েছে এবং উপাচার্য ও প্রক্টর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচারের স্বার্থে তারা পলাতক এজাহারভুক্ত ৪ আসামিসহ জড়িত অজ্ঞাতনামা অন্য আসামিদের দ্রুত গ্রেফতা, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি প্রতাপ সরকারের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করে ঘটনার মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের শনাক্ত করে নির্ভুল অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং নিহতের পরিবার ও মামলার সাক্ষীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তারা বলেন, কোনো প্রতিহিংসা নয়, বরং প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মেধাবী শিক্ষার্থী আজমুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান তারা।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

খুলনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যাকা-ের প্রধান চার আসামি অধরা, দ্রুত গ্রেফতারের দাবি বাদীপক্ষের

আপলোড সময় ১২:৪৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬