ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত ১৮০ বিঘা জমিতে কৃষি ও পর্যটনের সমন্বিত প্রকল্প নিয়ে আসছে প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ, শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেলা সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল নামে এক কর্মী আটক অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিক পরিচয়ে ৫ কোটি ৩৪ লাখ টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ মিলন মাহমুদের বিরুদ্ধে খুলনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যাকা-ের প্রধান চার আসামি অধরা, দ্রুত গ্রেফতারের দাবি বাদীপক্ষের তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরন দলিত জনগোষ্ঠীর নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি : পুলিশ কনস্টেবলসহ আটক ২

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ধৃতদের সাতক্ষীরা জেল হাযতে প্রেরন করা হয়েছে।
‎আটকরা হলেন— পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ ও মতিউর হোসেন মোরসালিন। এদেরমধ্যে সোহেল আহম্মেদ যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। আর মতিউর হোসেন মোরসালিন তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ ময়নুলের ছেলে। তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।
‎অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারের পাশে তাঁর বাই সাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ নভেম্বর) বিকালে কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেম সরদারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাঁকে তুলে নিয়ে যান। পরে তাঁর স্ত্রীর মুঠোফোনে যোগাযোগ করে ২লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে। পরবর্তীতে আরও ৫লক্ষ টাকা মুক্তিপন দাবী করলে কাশেম সরদারের স্ত্রী ঘটনাটি তালা থানা পুলিশকে জানান। তালা থানা পুলিশ অভিযোগটি পাওয়ার পর তৎক্ষনাত তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তালা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের প্রতিফলক ভেস্ট দুটি, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
‎তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করা হয়। সোমবার আটক দুজনকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেল হাযতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি : পুলিশ কনস্টেবলসহ আটক ২

আপলোড সময় ০৭:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬