ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত ১৮০ বিঘা জমিতে কৃষি ও পর্যটনের সমন্বিত প্রকল্প নিয়ে আসছে প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ, শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেলা সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল নামে এক কর্মী আটক অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিক পরিচয়ে ৫ কোটি ৩৪ লাখ টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ মিলন মাহমুদের বিরুদ্ধে খুলনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যাকা-ের প্রধান চার আসামি অধরা, দ্রুত গ্রেফতারের দাবি বাদীপক্ষের তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরন দলিত জনগোষ্ঠীর নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি

সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল নামে এক কর্মী আটক

সাতক্ষীরা সদর হাসপাতালে এক রোগীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মী মাহমুদুল কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সদর হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

আটক মাহমুদুল হাসান (২৪) শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপড়ার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে যান ওই গৃহবধু। টিকিট কেঁটে চিকিৎসক দেখানোর পর চিকিৎসক কয়েকটি পরীক্ষার পরামর্শ দেন। এরপর বেলা ১২টার পর ওই নারী প্যাথলজি বিভাগে গেলে এখন হবে না বলে জানানো হয়। পরবর্তীতে প্যাথলজিতে থাকা আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করবেন বলে নারীকে আশ্বস্ত করেন।

পুলিশ আরও জানায়, মাহমুদুল হাসান নারীকে প্রসব (ইউরিন) নিয়ে আসার কথা বলেন। প্রসব আনতে গেলে প্যাথলজির রুমের দরজা বন্ধ করে দেন মাহমুদুল। এরপর জোরপূর্বক ধর্ষণ করেন। ওই নারী বাড়িতে গিয়ে তার স্বামীকে ঘটনা জানান। আজ দুপুরে নারী তার স্বামীকে সঙ্গে এনে থানায় লিখিত অভিযোগ করেন। তবে এবিষয়ে অভিযোগকারী নারী তার নাম কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই গৃহবধু। গৃহবধুর মেডিকেল পরীক্ষার ওই গৃহবধুকে পুলিশী ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল নামে এক কর্মী আটক

আপলোড সময় ০৬:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬