ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত ১৮০ বিঘা জমিতে কৃষি ও পর্যটনের সমন্বিত প্রকল্প নিয়ে আসছে প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ, শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেলা সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল নামে এক কর্মী আটক অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিক পরিচয়ে ৫ কোটি ৩৪ লাখ টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ মিলন মাহমুদের বিরুদ্ধে খুলনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যাকা-ের প্রধান চার আসামি অধরা, দ্রুত গ্রেফতারের দাবি বাদীপক্ষের তালা সমাজসেবা অফিসের ৬৫ লক্ষাধিক টাকা সুদমুক্ত ঋন বিতরন দলিত জনগোষ্ঠীর নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি : পুলিশ কনস্টেবলসহ আটক ২ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি

খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

  • খুলনা অফিস
  • আপলোড সময় ১১:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • 5

খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা রাহাবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার সরকার (৫৭) ও তার স্ত্রী হান্না সরকার (৪৫)। এ সময় বাসের ধাক্কায় বাড়িরর সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডুমুরিয়া কলেজের ছাত্রী তমা রাহা (১৮) আহত হয়েছে। খর্ণিয়া হাইওয়ে থানার সার্জেন্ট দীপু সরকার সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস ও খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, বিকাল পৌঁনে ৪টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা রাহাবাড়ির সামনে মোংলা থেকে সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাওয়া মোটরসাইকেলকে (সাতক্ষীরা-হ-১৮-২৫০৩) সাতক্ষীরাগামী বগুড়া-জ-১১-০০৩৮) একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী স্বপন কুমার সরকার ও তার স্ত্রী হান্না সরকার এবং বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমা রাহা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত স্বপন কুমার সরকার ও তার স্ত্রী হান্না সরকারকে মৃত ঘোষণা করেন। নিহত স্বপন সরকার মোংলা একটি ক্রিশ্চিয়ান চার্চের পালক ও তার স্ত্রী চার্চের শিক্ষিকা।
খর্ণিয়া হাইওয়ে থানার সার্জেন্ট দীপু সরকার বলেন, ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাস ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে রয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

আপলোড সময় ১১:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬