ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল: প্রধান শিক্ষককে মারধর মণিরামপুরে ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব ছিনতাই, আহত ১ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোর নির্বাহী প্রকৌশলী মনজুরুলের বিরুদ্ধে দুদকসহ একাধিক দপ্তরে অভিযোগ কোটালীপাড়ায় দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত ১৮০ বিঘা জমিতে কৃষি ও পর্যটনের সমন্বিত প্রকল্প নিয়ে আসছে প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ, শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেলা সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল নামে এক কর্মী আটক অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিক পরিচয়ে ৫ কোটি ৩৪ লাখ টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ মিলন মাহমুদের বিরুদ্ধে খুলনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যাকা-ের প্রধান চার আসামি অধরা, দ্রুত গ্রেফতারের দাবি বাদীপক্ষের
ঘুষ, টেন্ডার জালিয়াতি ও ৩ কোটি টাকার লেনদেনের চাঞ্চল্যকর তথ্য

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোর নির্বাহী প্রকৌশলী মনজুরুলের বিরুদ্ধে দুদকসহ একাধিক দপ্তরে অভিযোগ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোর নির্বাহী প্রকৌশলী মনজুরুলের বিরুদ্ধে দুদকসহ একাধিক অভিযোগ: ঘুষ, টেন্ডার জালিয়াতি ও ৩ কোটি টাকার লেনদেনের চাঞ্চল্যকর তথ্য

স্টাফ রিপোর্টার: আনিসুর রহমান মোল্লা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, কমিশন বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং দরপত্র জালিয়াতির একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে এবং আরেকটি অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর দায়ের করা হয়েছে। অভিযোগগুলো প্রমাণ করছে, ঢাকা মেট্রোতে টেন্ডার প্রক্রিয়া এখন আর নিয়মে চলছে না, চলছে লেনদেন আর পছন্দের প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার খেলায়।

গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ আবদুল করিম নামে একজন প্রথম শ্রেণির সরকারি ঠিকাদার। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৬ সালের জুলাই মাসে ঢাকা মেট্রো অঞ্চলে যোগদানের পর থেকেই নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ বিভিন্ন উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়ায় বেআইনিভাবে ঠিকাদারদের কাছ থেকে কাজের বিপরীতে ১০ শতাংশ পর্যন্ত কমিশন দাবি করে আসছেন। একাধিক ঠিকাদারের অভিযোগ, এই কমিশন না দিলে কাজ দেওয়া হয় না এবং নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এর ফলে টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। সৎ ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, আর কমিশন দেওয়া প্রতিষ্ঠানগুলোই পেয়ে যাচ্ছে সরকারি কাজ।

লিখিত অভিযোগে সম্প্রতি ঘটে যাওয়া একটি এসি ক্রয়ের টেন্ডারে বড় ধরনের জালিয়াতির ঘটনা তুলে ধরা হয়েছে। উক্ত টেন্ডারে প্রাণ আরএফএল, মজিদ এন্ড সন্স এবং আমানত এন্টারপ্রাইজ নামে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। দরপত্র মূল্যায়নের অংশ হিসেবে ভিআরএফএস-এর অথরাইজেশন যাচাইয়ের জন্য তিন প্রতিষ্ঠানের ম্যানুফ্যাকচারিং কোম্পানির নিকট ইমেইল পাঠানো হয়। জবাবে মজিদ এন্ড সন্স এবং আমানত এন্টারপ্রাইজ-এর ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের অথরাইজেশনের সত্যতা নিশ্চিত করে। অন্যদিকে প্রাণ আরএফএল-এর ম্যানুফ্যাকচারিং কোম্পানি উইংস ইইউ স্পষ্টভাবে জানায়, উক্ত প্রকল্পের জন্য প্রাণ আরএফএল-কে কোনো অথরাইজেশন দেওয়া হয়নি। অর্থাৎ প্রথম যাচাইয়ে প্রাণ আরএফএলের কাগজপত্র সঠিক ছিল না।

অভিযোগে আরও বলা হয়, এই জালিয়াতি ধরা পড়ার পর নির্বাহী প্রকৌশলী মোটা অঙ্কের অর্থের লোভে প্রাণ আরএফএল-এর সাথে যোগাযোগ করেন এবং অফিসের গোপনীয়তা লঙ্ঘন করেন। পরবর্তীতে তাদের মধ্যে লেনদেনের বিষয়ে সেটেলমেন্ট হওয়ার পর অফিস কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় ইমেইল পাঠিয়ে পুনঃযাচাইয়ের অনুরোধ করা হয়। সেই যোগাযোগের ভিত্তিতে নিয়মবহির্ভূতভাবে প্রাণ আরএফএল-কে অথরাইজেশন প্রদান করা হয় এবং নিয়মনীতি লঙ্ঘন করে পছন্দের প্রতিষ্ঠানকে নো অবজেকশন লেটার দেওয়া হয়। এটা শুধু অনিয়ম নয়, এটা সরাসরি দরপত্র প্রক্রিয়ার সাথে প্রতারণা।

দ্বিতীয় অভিযোগটি আরও ভয়াবহ। আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের ১০ তলা একাডেমিক ভবন নির্মাণের টেন্ডার নিয়ে এই অভিযোগ। প্যাকেজ নম্বর ডিএম/ডিইভি/জিএসএস/নিউ/ডব্লিউডি-১২৪। টেন্ডার আইডি ১১৪৩১৬২। কাজের বিবরণ ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, স্যানিটারি, পানি সরবরাহ, বৈদ্যুতিক কাজ ও গভীর নলকূপ স্থাপন।

অভিযোগকারী প্রতিষ্ঠান শেলটেক-রাফিদ জেভি গত ১৮ অক্টোবর প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগে দাবি করেছে, তারা স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টের ই-পিডব্লিউ৩ ফরম্যাট ও পাস্ট পারফরম্যান্স ম্যাট্রিক্সে সর্বোচ্চ নম্বর পেয়ে সর্বনিম্ন দরদাতা বিবেচিত হয়। মোট ১০টি প্রতিষ্ঠান ওই টেন্ডারে অংশ নেয়। কিন্তু অভিযোগে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের নেতৃত্বে দরপত্রের শর্ত উপেক্ষা করে নিয়মবহির্ভূতভাবে আনিকা ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামের অন্য একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুপারিশ করা হয়। এই কার্যাদেশ হস্তান্তরের নেপথ্যে প্রায় ৩ কোটি টাকার অনৈতিক লেনদেন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে অভিযোগ করা হয়েছে। শেলটেক-রাফিদ জেভি অবিলম্বে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড বাতিল এবং দরপত্র পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এই কর্মকর্তার বিরুদ্ধে অতীতে নেত্রকোনায় কর্মরত থাকাকালীন সময়েও দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এছাড়া ছাত্রজীবনে তিনি ছাত্রলীগ রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর বাইরে ঢাকা মেট্রোতে সহকারী প্রকৌশলী থাকাকালীন সময়ে কয়েকটি প্রকল্পে কাজ সম্পন্ন হওয়ার আগেই অতিরিক্ত ও অগ্রিম বিল পরিশোধের অভিযোগ ওঠে। আইডিয়াল কলেজের ৮ তলা একাডেমিক ভবন নির্মাণে শফিক এন্টারপ্রাইজকে ৯৩ লাখ টাকা অতিরিক্ত বিল, মোহাম্মদপুরে নূরজাহান বালিকা বিদ্যালয়ের ৬ তলা ভবন নির্মাণে একই প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা অতিরিক্ত বিল, মিরপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজের খেলার মাঠ ও রাস্তা নির্মাণে অনিতা এন্টারপ্রাইজকে ১৪ লাখ টাকা অতিরিক্ত বিল দেওয়ার অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে ২০১৯-২০ অর্থবছরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় তাকে ওই মামলা থেকে অব্যাহতি দেয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত ২১ জুলাই ২০২৬ তারিখে তাকে চাঁদপুর থেকে ঢাকা মেট্রো সার্কেলে বদলি করা হয়।

সরকারি উন্নয়ন প্রকল্পের দায়িত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ ওঠায় সরকারি অর্থের অপচয় রোধ এবং টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানানো হয়েছে। একই সাথে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট টেন্ডার বাতিল বা পুনর্মূল্যায়নের জন্য দুদক চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলীর নিকট জোর অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল: প্রধান শিক্ষককে মারধর

ঘুষ, টেন্ডার জালিয়াতি ও ৩ কোটি টাকার লেনদেনের চাঞ্চল্যকর তথ্য

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোর নির্বাহী প্রকৌশলী মনজুরুলের বিরুদ্ধে দুদকসহ একাধিক দপ্তরে অভিযোগ

আপলোড সময় ০২:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬