ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এসডিএফ বাঁচাও, লুটেরাদের হটাও, চেয়ারম্যান ও এমডির পদত্যাগ না হলে শাহবাগে অনশন গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল: প্রধান শিক্ষককে মারধর মণিরামপুরে ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব ছিনতাই, আহত ১ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোর নির্বাহী প্রকৌশলী মনজুরুলের বিরুদ্ধে দুদকসহ একাধিক দপ্তরে অভিযোগ কোটালীপাড়ায় দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত ১৮০ বিঘা জমিতে কৃষি ও পর্যটনের সমন্বিত প্রকল্প নিয়ে আসছে প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ, শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেলা সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল নামে এক কর্মী আটক

এসডিএফ বাঁচাও, লুটেরাদের হটাও, চেয়ারম্যান ও এমডির পদত্যাগ না হলে শাহবাগে অনশন

আর চুপ করে থাকা যাবে না। আর সহ্য করা যাবে না।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এসডিএফ, বাঁচানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ফুঁসে উঠেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা।

এসডিএফ কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ, জাতীয় কমিটির উদ্যোগে ২১ নভেম্বর ২০২৬, দুপুর ২.৩০ ঘটিকা হতে বিকেল ৩.৩০ ঘটিকা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপথের উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জনাব আব্দুল লতিফ ভূঁইয়া।

সারা দেশ থেকে ছুটে এসেছিলেন শত শত কর্মকর্তা কর্মচারী। উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, সমন্বয়ক নীলফামারী, জনাব তপন কুমার রায়, সমন্বয়ক দিনাজপুর জেলা, জনাব সোহাগ, সমন্বয়ক মাগুরা জেলা, জনাব জানে আলম, জেলা সমন্বয়ক সহ প্রমুখ। হাতে ছিল ব্যানার। মুখে ছিল একটাই স্লোগান, এসডিএফ বাঁচাও, দুর্নীতিবাজদের হটাও।

এসডিএফ মানে গরিবের প্রতিষ্ঠান

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এসডিএফ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠান কোনো বড়লোকের প্রতিষ্ঠান না। এই প্রতিষ্ঠান গরিবের প্রতিষ্ঠান। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দেশের গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে কাজ করে এই প্রতিষ্ঠান।

বর্তমানে দেশের ৩৫টি জেলার ৯,৩৩৩টি গ্রামের প্রায় ১২ লাখ ৫০ হাজার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করছে।

২০০১ সাল থেকে এই প্রতিষ্ঠান দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। এসডিএফের বাস্তবায়িত নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ২০১৬ সালে বিশ্বব্যাংকের এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে।

রিলি প্রকল্পে বর্তমানে প্রায় ১,১৬৫ জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের ঘামে, তাদের পরিশ্রমে এই প্রতিষ্ঠান আজ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।

কেন আজ রাস্তায় নামতে হলো

আন্দোলনকারীরা বলছেন, আমরা রাস্তায় নামতে চাই নাই। আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে।

চাকরির নিরাপত্তা, ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা এবং সম্মানজনক কর্মপরিবেশের দাবিতে তারা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। প্রধান কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয় নাই।

তাই গত ২ নভেম্বর ২০২৬ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়। জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ গোল চত্বর ও জাতীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরেছেন।

মানববন্ধন থেকে ৩ দফা দাবি

১. কর্মকর্তা কর্মচারীদের চাকরির মেয়াদ বৃদ্ধি ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. নতুন প্রজেক্ট চালু করতে হবে।
৩. প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিনকে পদত্যাগ করতে হবে।

সভাপতির বিস্ফোরক বক্তব্য

মানববন্ধনে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জনাব আব্দুল লতিফ ভূঁইয়া বলেন, আজকে এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এসডিএফ, আর্থিক প্রতিষ্ঠান যারা বিলুপ্তি করার পায়তারা চালাচ্ছে তারা হলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমিন।

তিনি অভিযোগ করে বলেন, এরা ফ্যাসিস্ট সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া। তাদের দুর্নীতির কারণে ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থনৈতিক ফান্ড বন্ধ করে দিয়েছে। যে কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষদের উন্নয়ন নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা আসছে।

তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান বন্ধ হওয়ার প্রতিষ্ঠান নয়। এ প্রতিষ্ঠান গড়ে উঠেছিল দেশনেত্রী ও মানবতার মা বেগম খালেদা জিয়ার হাত ধরে। তাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সরকারের সময় এসে এ প্রতিষ্ঠান বন্ধ হতে পারে না।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, আপনি এই প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এর খবর নিবেন এবং তাদের দুর্নীতির তদন্ত করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবেন।

কর্মীদের ক্ষোভ

আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বার বার প্রতিশ্রুতি দেওয়া হলেও চাকরির মেয়াদ, বেতন ভাতা ও অন্যান্য সুবিধা বাস্তবায়ন করা হয় নাই। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা বলে কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দেওয়া হচ্ছে।

তাদের প্রশ্ন, গরিবের টাকা নিয়ে, গরিবের প্রতিষ্ঠান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে।

শেষ হুঁশিয়ারি, শাহবাগে অনশন

মানববন্ধন থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়, আগামীকাল কর্মকর্তা কর্মচারীদের দাবির বিষয়ে মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকে যদি তাদের দাবির পক্ষে কোন ভালো ফলাফল না আসে তাহলে পরবর্তী দিন থেকে শাহবাগ চত্বরে লাগাতার অবস্থান ও অনশন কর্মসূচি পালন করা হবে।

এই ঘোষণা দিয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি হয়।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

এসডিএফ বাঁচাও, লুটেরাদের হটাও, চেয়ারম্যান ও এমডির পদত্যাগ না হলে শাহবাগে অনশন

এসডিএফ বাঁচাও, লুটেরাদের হটাও, চেয়ারম্যান ও এমডির পদত্যাগ না হলে শাহবাগে অনশন

আপলোড সময় ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬