ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিককে নিয়ে প্রকাশিত সংবাদের তথ্য-ভিত্তিক প্রতিবেদন খুলনায় অস্ত্রসহ কামরান শেখ নামে সন্ত্রাসী গ্রেফতার মিলন মাহমুদের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতির ও ইবনে মায়াজের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ এসডিএফ বাঁচাও, লুটেরাদের হটাও, চেয়ারম্যান ও এমডির পদত্যাগ না হলে শাহবাগে অনশন গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল: প্রধান শিক্ষককে মারধর মণিরামপুরে ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব ছিনতাই, আহত ১ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোর নির্বাহী প্রকৌশলী মনজুরুলের বিরুদ্ধে দুদকসহ একাধিক দপ্তরে অভিযোগ কোটালীপাড়ায় দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল

কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিমের বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর কথাবার্তা ও আচরণে এলাকার অনেক মানুষ অতিষ্ঠ বলে অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি।

সম্প্রতি কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ অভিযোগের সূত্রপাত হয়। জানা যায়, জমি নিয়ে বিরোধের একপর্যায়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হলে সংশ্লিষ্ট বিবাদীকে থানায় উপস্থিত হতে বলা হয়। নির্ধারিত সময়ে বিবাদী থানায় উপস্থিত হলেও অভিযোগকারী পক্ষ সেখানে উপস্থিত হয়নি। পরবর্তীতে অভিযোগকারী পক্ষ আদালতের শরণাপন্ন হয়ে বিরোধপূর্ণ জমিতে কাজ বন্ধ রাখার জন্য ১৪৫ ধারায় নোটিশ জারি করায়।

পরবর্তীতে আদালতের ওই নোটিশ কেরানীগঞ্জ মডেল থানায় পৌঁছালে ২২/১১/২৬ ইং তারিখ তামিল করতে এসআই আব্দুর রহিম ও এএসআই শফিক ঘটনাস্থলে যান। সেখানে আদালতের নোটিশ দেখিয়ে জমিতে চলমান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তাঁরা।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিবাদী পক্ষের প্রতিবেশী একজন সাংবাদিক। তিনি ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযোগ অনুযায়ী, এসআই আব্দুর রহিম তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি তাঁকে তুই-তুকারি করে বাড়ির নাম-ঠিকানা জানতে চাওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিবাদী পক্ষের একজনকে উদ্দেশ্য করে এসআই রহিম বলেন, ‘তোকে বলেছিলাম থানায় আবার আসিস, আমার সঙ্গে একান্তে বসে কথা বলিস। কিন্তু তুই পরে আসলি না। যদি আসতি, তাহলে এমন হতো না। এখন টাকা কোর্টে খরচ কর। আমি যা বলেছিলাম, তা তো শুনলি না।’

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের কাছ থেকে সাধারণ মানুষ যেখানে সহযোগিতা, নিরাপত্তা ও আইনি সহায়তা প্রত্যাশা করেন, সেখানে এ ধরনের আচরণের অভিযোগ পুলিশের ভাবমূর্তি ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের দাবি, অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর প্রত্যাশা, এরকম আপত্তিকর ঘটনার যেন আবারও পুনরাবৃত্তি না ঘটে এবং পুলিশ ও প্রশাসনের প্রতি জনগনের আস্থা ফিরে আসে তার জন্য যথাযথ ব্যাবস্থা নেওয়া।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিককে নিয়ে প্রকাশিত সংবাদের তথ্য-ভিত্তিক প্রতিবেদন

কেরানীগঞ্জে এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ

আপলোড সময় ০৫:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬