খুলনায় পুলিশ কামরান শেখ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার বিকালে নগরীর টুটপাড়া ফরিদ মোল্লার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে । এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ধারলো অস্ত্র উদ্ধার করা হয়। সে নগরীর টুটপাড়ার কামাল শেখের ছেলে ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, গ্রেফতার কামরান শেখ নগরীর শীর্ষ এক সন্ত্রাসী বাহিনীর সদস্য। তাকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন সময় টুটপাড়া এলাকায় অভিযান চালায়। কিন্তু প্রতিবারই সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। রবিবার বিকাল সোয়া ৫টার দিকে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ একটি শুটারগান, দুই রাউন্ড শটগানের গুলি ও একটি ধারলো চাপাতি উদ্ধার করা হয়। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
খুলনা অফিস 
























