মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক পদে রদবদল করেছে সরকার। অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদকে এপিবিএনে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরা।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
এতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদকে ১৩ এপিবিএনের অধিনায়ক এবং রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
সংবাদ শিরোনাম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক হলেন জান্নাত আরা
-
জেসমিন জুই - আপলোড সময় ১০:৩৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- 17
Tag :
জনপ্রিয় সংবাদ
























