ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া প্রকাশিত খবরের প্রতিবাদ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফরকে ঘিরে মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিলেট কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক তিন দিন ধরে বাঁধ আগলে আছে মানুষ, প্রশাসনের দেখা নেই! সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ ! কোলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের মাঝে গ্রুপিংয়ের নোংরামি চূড়ান্ত পর্যায়ে! সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী  সাতক্ষীরা এলজিইডির মুকুট হীন রাজা হাওলাদারের দুর্নীতির শিকড় কত গভীরে?

রাজশাহীর দুর্গাপুরে মানবতার দৃষ্টান্ত পরীক্ষা দিলেন মা, শিশুকে কোলে নিয়ে পাহারায় ইউএনও

সন্তান দেখাশোনার কেউ নেই। পরীক্ষা দেবেন কীভাবে – এই দুশ্চিন্তায় ছিলেন এক পরীক্ষার্থী মা। সেই মুহূর্তে মানবতার অনন্য নজির গড়লেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে হাবিবা ফারজানা। পরীক্ষার্থী মায়ের কয়েক বছরের শিশু সন্তানকে নিজ কোলে নিয়ে সামলেছেন তিনি। আর নিশ্চিন্তে পরীক্ষা দিয়েছেন ওই মা।

শনিবার দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে আসা এক পরীক্ষার্থী মায়ের সঙ্গে ছিল তার ছোট শিশু সন্তান। বাসায় দেখাশোনার মতো কেউ না থাকায় বাধ্য হয়েই শিশুটিকে সঙ্গে আনতে হয় তাকে।

পরীক্ষা শুর সময় শিশুটিকে নিয়ে বিপাকে পড়েন ওই মা। বিষয়টি নজরে আসতেই ইউএনও তাৎক্ষণিক মানবিক সিদ্ধান্ত নেন। তিনি নিজেই শিশুটিকে কোলে তুলে নেন এবং পরীক্ষা চলাকালীন পুরো সময় আদর-যত্নে সামলান।

ইউএনও-এর এমন উদ্যোগে ওই পরীক্ষার্থী মা কোনো ঝামেলা ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারেন। কেন্দ্রে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থী ও অভিভাবকরা ইউএনও-এর এই মানবিকতার ভূয়সী প্রশংসা করেন।

একজন অভিভাবক বলেন, “দায়িত্বের পাশাপাশি এমন মানবিকতাই একজন আদর্শ সরকারি কর্মকর্তার পরিচয়।

এ বিষয়ে দুর্গাপুর উপজেলার ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “পরীক্ষার্থীরা যেন কোনো প্রতিবন্ধকতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হয় সেটাই আমাদের লক্ষ্য। একজন মা যদি সন্তানের কারণে পরীক্ষা দিতে না পারেন, সেটা আমাদের সবার জন্যই কষ্টের। তাই এই ক্ষুদ্র চেষ্টা।

সরকারি দায়িত্বের পাশাপাশি ইউএনও-এর এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

রাজশাহীর দুর্গাপুরে মানবতার দৃষ্টান্ত পরীক্ষা দিলেন মা, শিশুকে কোলে নিয়ে পাহারায় ইউএনও

আপলোড সময় ০৩:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬