ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া প্রকাশিত খবরের প্রতিবাদ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফরকে ঘিরে মঙ্গলবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে সিলেট কপোতাক্ষের ভাঙনে তালার ৪ গ্রামে আতঙ্ক তিন দিন ধরে বাঁধ আগলে আছে মানুষ, প্রশাসনের দেখা নেই! সাতক্ষীরা পৌর ভূমি অফিসে সুমির বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ ! কোলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের মাঝে গ্রুপিংয়ের নোংরামি চূড়ান্ত পর্যায়ে! সাতক্ষীরার বহুরুপী চৈতালি মুখার্জি, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি! হাইব্রিড নেত্রী  সাতক্ষীরা এলজিইডির মুকুট হীন রাজা হাওলাদারের দুর্নীতির শিকড় কত গভীরে?

খুলনার কয়রায় জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে ছাত্রদলকে আমন্ত্রণ না দেওয়ার ইউএনওকে প্রশ্ন করে অনুষ্ঠান বর্জন

  • খুলনা ব্যুরো
  • আপলোড সময় ০৮:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 87

খুলনার কয়রায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের নেতাদের আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অনুষ্ঠান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীকে প্রকাশ্যে প্রশ্ন করেন কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ। পরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বর্জন করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ অভিযোগ করে বলেন, “জুলাই আন্দোলনে ছাত্রদল প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিল। উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত প্রতিটি কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছেন। আমাদের কাছে আন্দোলনের ছবি, ভিডিওসহ বিভিন্ন প্রমাণ রয়েছে। ৫ আগস্টের আন্দোলনেও ছাত্রদলের নেতাকর্মীরা সামনের সারিতে ছিলেন। ওই আন্দোলনে পাঁচজন গুলিবিদ্ধ হন, যার মধ্যে দুজন ছিলেন ছাত্রদলের কর্মী।”

তিনি বলেন, “যারা জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের বাদ দিয়ে সরকারি উদ্যোগে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান আয়োজনের কোনো যৌক্তিকতা নেই। বিএনপি ও জামায়াতের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ছাত্রদলের কাউকে দাওয়াত দেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”

আরিফ বিল্লাহ সবুজ আরও বলেন, “আমরা ছাত্রদলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান বাস্তবতা জুলাই আন্দোলনের চেতনার ওপর প্রতিষ্ঠিত। সেই আন্দোলনের অন্যতম অংশীদার ছাত্রদলকে বাদ দিয়ে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা সম্ভব নয়।”

এ সময় তিনি ইউএনওর কাছে জানতে চান, জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ছাত্রদলকে বাদ দিয়ে কীভাবে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান আয়োজন করা হলো। অভিযোগ অনুযায়ী, এ প্রশ্নের তাৎক্ষণিক কোনো স্পষ্ট জবাব ইউএনও দিতে পারেননি।

কয়রা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান বলেন, “প্রকৃত জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী যে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান আয়োজন করেছেন, তাতে আমরা চরমভাবে অপমানিত বোধ করেছি। পুরো জুলাই আন্দোলনে উপজেলা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে ছিল। তারা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আন্দোলনে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রশাসনের কাছ থেকে ন্যূনতম সম্মান প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমাদের সম্পূর্ণ উপেক্ষা করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ কারণে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠানে গিয়ে প্রতিবাদ জানিয়েছি এবং অনুষ্ঠান প্রত্যাখ্যান করে চলে এসেছি।”

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীর সঙ্গে “একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলো মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

খুলনার কয়রায় জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে ছাত্রদলকে আমন্ত্রণ না দেওয়ার ইউএনওকে প্রশ্ন করে অনুষ্ঠান বর্জন

আপলোড সময় ০৮:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬