ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাছে বেঁধে তরুণকে নির্যাতনের ভিডিও ভাইরাল, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি “পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা”— ওসির বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার বাড়াদী সীমান্তে নারী শিশু সহ আটক ১০ কিশোরগঞ্জে পরকীয়ার জেরে হত্যা: ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার,পুলিশের বড় সাফল্য উচ্চাভিলাষী নয়, স্বস্তির বাজেট চাইলেন অর্থনীতিবিদরা তালার জেএনএ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ৯৮ ব্যাচের রি-ইউনিয়ন অনুষ্ঠিত তালায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ মরে সাবাড় তালায় জমি দখল করে ঘর নির্মান চেষ্টা : পুলিশের হস্তক্ষেপে রক্ষা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কাঙ্খিত পরিবর্তন হয়নি : এ্যাডঃ ইয়ারুল ইসলাম ঈদে বিদ্যুৎ বিপর্যয়: তালায় ক্ষতিপূরণ ও বিচার দাবি

তালায় জমি দখল করে ঘর নির্মান চেষ্টা : পুলিশের হস্তক্ষেপে রক্ষা

সাতক্ষীরার তালায় এনজিও উত্তরণের ক্রয়সূত্রে মালিকানাধিন ও ভোগদখলীয় জমি জোর দখল করে সেখানে ঘরবাড়ি নির্মানের চেষ্টা করা হয়েছে। ঘটনার সময় বাঁধা দিতে গেলে অপর এনজিও সাতক্ষীরা উন্নয়ণ সংস্থা (সাস) পরিচালক শেখ ইমান আলীর নেতৃত্বে দখলকারী চক্র দাঁ, কুড়াল, লাঠি নিয়ে হুমকি প্রদান করে। এসময় সেখানে উত্তেজনা সৃষ্টি হলে তালা থানা পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাটি ঘটে শনিবার (৩০ মে) দুপুরে তালার মাঝিয়াড়া-শিবপুর এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা মহা বিদ্যালয়ের সামনের বিলে।
‎স্থানীয় মুক্তার খান বলেন, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ সংলগ্নে মাঝিয়াড়া মৌজার এস.এ ৯২৪ খতিয়ানের ১৪১২ দাগের ৪৯ শতক জমির রেকর্ডীয় মালিক কেরামত আলী খান, আমীর আলী খান, আনার আলী খান ও আয়জান বিবি। এদের মধ্যে কেরামত আলী খান ও আয়জান বিবি তাদের মালিকানাধিন অংশের ৩৩ শতক জমি ২০/০৪/১৯৬৫ সালে ৭৭৮ নং দলিলে শাহাপুর গ্রামের ইউসুফ মোল্যা ও ছাকাউদ্দীন মোল্যার নিকট বিক্রি করেন। দীর্ঘদিন এই জমি ভোগ দখল করাকালে বিগত ০৩/০১/১৯৭৭ তারিখে ইউসুফ মোল্যা ও সাকাউদ্দীন মোল্লা উক্ত এস.এ ৯২৪ খতিয়ান ভুক্ত ১৪১২ দাগের ৩৩ শতক সম্পত্তি ১০ নং কোবলা দলিলমুলে মাঝিয়াড়া গ্রামের আব্দুস সবুর খাঁ’র নিকট হস্তান্তর করেন। আব্দুস সবুর এই জমি নিজ নামে নামপত্তন পূর্বক সরকারী কর-খাজনা পরিশোধ করে দীর্ঘ বছর শান্তিপূর্ন ভোগ দখল করেন। বিগত ১৯/০৭/২০২১ তারিখে ২৩৯৫ নং কোবলা দলিলমূলে আব্দুস সবুর উক্ত ৩৩ শতক জমির মধ্য হতে ২৭ শতক জমি তালাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ’র পক্ষে পরিচালক বরাবর হস্তান্তর করেন। সেই থেকে উত্তরণ এই জমির নামপত্তন (৬৫২৬/২০২৩-২০২৪) পূর্বক শান্তিপূর্ন ভোগ দখলরত আছে।
‎এবিষয়ে উত্তরণের প্রশাসনিক কর্মকর্তা নিথর চন্দ্র মন্ডল বলেন, উত্তরণের মালিকানাধিন এই জমি অবৈধভাবে জবর-দখল নিতে স্থানীয় এনজিও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর পরিচালক শেখ ইমান আলী দীর্ঘদিন ধরে নানান অপতৎপরতায় লিপ্ত ছিলেন। কিন্তু আইনগতভাবে তিনি কিছু করতে না পেরে সর্বশেষ অপকৌশলের অবলম্বন করে পরিকল্পিতভাবে একটি জাল ওয়ারেশ কায়েম সনদ তৈরি করে। যেখানে আয়েজান বিবির ওয়ারেশ হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সাথে তাঁর আদৌ কোনও সম্পর্ক নেই। অবৈধ ওই ওয়ারেশ কায়েম সনদ দেখিয়ে উপজেলা ভূমি অফিসের সাথে প্রতারণাপূর্বক একটি তঞ্চকি নাম পত্তন (৭১০৪/২০২৫-২০২৬) করে এনজিও সাস’র পক্ষে পরিচালক শেখ ইমান উক্ত জমি তঞ্চকি রেজিষ্ট্রি করে নেন। এ ঘটনার প্রতিকার পেতে উত্তরণের পক্ষে তালা উপজেলা ভূমি অফিসে ১৫০ ধারায় অপর একটি মামলা দায়ের করা হয়। যেখানে শুনানীকালে জাল ও তঞ্চকির বিষয়টি প্রমানিত হয়েছে এবং ঘটনায় সাস পরিচালক শেখ ইমান আলী বিরুদ্ধে প্রতারনার মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
‎নিথর চন্দ্র বলেন, জালিয়াতির মাধ্যমে ওই জমি সাস পরিচালক শেখ ইমান আলী দীর্ঘদিন ধরে জোর দখলের চেষ্টা চালিয়ে আসছে। শনিবার (৩০ মে) সরকারি ঈদ-উল-আজহার ছুটির সুযোগে ভাড়াটিয়া লোকজন এনে শিবপুর গ্রামের মানিক মোল্যা, জবেদ মোল্যা, জহুর মোল্যাসহ সাস পরিচালক শেখ ইমান আলী গং উক্ত জমি আকস্মিকভাবে জোরদখলের চেষ্টা করে এবং সেখানে দ্রæততার সাথে ঘরবাড়ি নির্মান করতে থাকে। এসময় তাদের বাঁধা দিলে তারা নানান হুমকি দিলে তালা থানায় তৎক্ষনাত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে অবৈধ দখল নিষেধ করলে দখল চেষ্টাকারী দূর্বৃত্তরা পুলিশের উপর চড়াও হয়। এঘটনার খবর পেয়ে থানা থেকে আরও পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছলে দখলকারীরা পালিয়ে যায়।
‎এব্যপারে তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, ঘটনার অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু দখলকারী পক্ষ পুলিশের সাথে খারাপ আচরন করলে সেখানে আওর পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এব্যপারে আইন-শৃঙ্খলার অবনতী না ঘটনানোর জন্য উভয় পক্ষকে বলা হয়েছে এবং সেভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাছে বেঁধে তরুণকে নির্যাতনের ভিডিও ভাইরাল, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

তালায় জমি দখল করে ঘর নির্মান চেষ্টা : পুলিশের হস্তক্ষেপে রক্ষা

আপডেট সময় ১১:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬