ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এর উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে জরিমানা খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার খুলনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় মেডিকেল স্বাস্থ্যসেবা সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় গুমের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার স্বামী-স্ত্রী গ্রেফতার “রূপান্তরের বাংলাদেশ: রাজনীতি, সমাজ ও সংস্কৃতির নতুন অধ্যায়” খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে হাসান আল নাঈমের যোগদান, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা খুলনায় স্কুল ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
পুলিশ মাদক ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা নিচ্ছে!

রাজবাড়ীর গোয়ালন্দে অপরাধ বেড়েই চলেছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ইদানিং অপরাধ তৎপরতা বৃদ্ধি পেয়েছে। যে হারে অপরাধ হচ্ছে গ্রেফতার খুবই কম। ফলে সন্ধ্যার পর দৌলতদিয়া ঘাট এলাকা নিয়ন্ত্রণ চলে যায় অপরাধীদের হাতে। গণহারে ছিনতাই হচ্ছে। থানায় অভিযোগে অধিকাংশই রেকর্ড না হওয়ায় মাসের পর মাস তদন্তের নামে অপরাধের ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে। যাদের দেখার কথা তার দেখেও না দেখার ভান করে চলছে। দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে গভীর রাতে দুধর্ষ চুরি হয়। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোঃ মুনতাসির খান ক্যানাল ঘাট দৌলতদিয়া এলাকা থেকে একটি ভাঙ্গারির দোকান থেকে চোরাই মালামালের ৯টি আলামতসহ হালিম নামে ১ জনকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। দীর্ঘদিন পরেও চুরি হওয়া আরো ২ প্রকার মালামাল উদ্ধার করতে পারেনি। গ্রেফতার হয়নি নতুন কোন আসামী। গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির খান দৌলতদিয়া পুরাভিটা এলাকায় মাদকসহ আষিশ চন্দ্র শীল (২৬) কে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমান আদালতে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানা হয়। এ ঘটনায় ফয়সালসহ কতিপয় সন্ত্রাসী ভ্রাম্যমান আদালতের উপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেয়। র‌্যাব-১০ ফরিদপুরের একটি দল বাগেরহাট জেলা থেকে আসামী ফয়সালকে গ্রেফতার করে। দৌলতদিয়া যৌনপল্লীতে সর্দারিনী শিরিন (৪৫) জোরপূর্বক যুবতী (২৫) কে দিয়ে দেহ ব্যবসা করায়। রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে উক্ত যুবতীকে উদ্ধার করে থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়। আসামী শিরিন, বাবলু, আমজাদ, আইনুল ইসলাম কে পুলিশ এখনও গ্রেফতার করতে পারি নি। একটি দালাল চক্র উক্ত যুবতীকে গাজীপুর জেলা থেকে ভালো চাকুরী দেওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লীতে সরর্দরীনি শিরিনের নিকট ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। দীর্ঘ ২ মাস এখানে জোরপূর্বক দেহ ব্যবসা করানো হয়। দৌলতদিয়া যৌনপল্লীতে শতাধিক কিশোরী মেয়েকে দিয়ে বিভিন্ন বাড়ীতে জোরপূর্বক দেহ ব্যবসা করানো হচ্ছে বলে জানা গেছে। গোলায়ন্দ ঘাট থানার ওসি মোঃ সফিকুল ইসলাম, ৪ জুলাই শনিবার জানান, মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। শনিবার ১৪ পুড়িয়া হিরোইনসহ ১ জনকে আটক করে রাজবাড়ী কোর্টে চালান দেওয়া হয়েছে। উল্লেখ্য- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বাংলাদেশের মধ্যে আয়তনে ছোট হলেও অপরাধের প্রবণতা মারাত্বকভাবে বৃদ্ধি পেয়েছে। দৌলতদিয়া পুরাভিটা এলাকা থেকে গোয়ালন্দ ঘাট থানার ওসির ড্রাইভার মাদক ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা নেওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। গত ১ জুলাই রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ আমলী আদালাতের বিচার মোঃ মুহাসিন হাসান ভিডিও ভাইরাল স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে তদন্তের নির্দেশ দেন রাজবাড়ী পুলিশ সুপারকে। অতিরিক্ত পুলিশ সুপারের নিচের কোন তদন্ত না করার জন্য আদেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ জুলাই তদন্তের রিপোর্ট আদালতে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার পর গোয়ালন্দ ঘাট থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে পুলিশের চাঁদা আদায় বন্ধ হয়ে গেছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার

পুলিশ মাদক ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা নিচ্ছে!

রাজবাড়ীর গোয়ালন্দে অপরাধ বেড়েই চলেছে

আপলোড সময় ০২:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬