ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এর উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে জরিমানা খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার খুলনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় মেডিকেল স্বাস্থ্যসেবা সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় গুমের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার স্বামী-স্ত্রী গ্রেফতার “রূপান্তরের বাংলাদেশ: রাজনীতি, সমাজ ও সংস্কৃতির নতুন অধ্যায়” খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে হাসান আল নাঈমের যোগদান, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা খুলনায় স্কুল ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক ছিনতাইঃ রূপগঞ্জে ডাকাতির ৪৪ বস্তা চিনি উদ্ধার, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া ৪৪ বস্তা চিনি, একটি ট্রাক এবং অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—ঢাকার কদমতলী এলাকার আবুল হাশেমের ছেলে সুমন, নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক এবং পটুয়াখালীর দুমকি উপজেলার মৃত মান্নান মিয়ার ছেলে শহীদ মীর।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গত ২ জুলাই উপজেলার গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে থেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ৩২০ বস্তা চিনি বোঝাই একটি ট্রাক ছিনিয়ে নেয় ডাকাতচক্র।
তিনি আরও জানান, পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে গোলাকান্দাইল এলাকা থেকে ডাকাতির ৪৪ বস্তা চিনি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং ডাকাতচক্রের তিন সদস্যকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার

ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক ছিনতাইঃ রূপগঞ্জে ডাকাতির ৪৪ বস্তা চিনি উদ্ধার, গ্রেপ্তার ৩

আপলোড সময় ০২:২৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬