ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এর উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে জরিমানা খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার খুলনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ খুলনায় মেডিকেল স্বাস্থ্যসেবা সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় গুমের পাঁচ মাস পর ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার স্বামী-স্ত্রী গ্রেফতার “রূপান্তরের বাংলাদেশ: রাজনীতি, সমাজ ও সংস্কৃতির নতুন অধ্যায়” খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে হাসান আল নাঈমের যোগদান, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা খুলনায় স্কুল ছাত্রী নির্জনা হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

খুলনায় আবাসিক এলাকা থেকে বস্তাবন্দি নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

  • খুলনা ব্যুরো
  • আপলোড সময় ০১:০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 27

খুলনায় এক অজ্ঞাত নারীর বস্তাবন্দী রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের একটি সাত তলা ভবনের সামনে থেকে এই লাশ উদ্ধার করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম রক্তাক্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের একটি সাততলা বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন। বস্তার এক পাশ থেকে তাজা রক্ত বের হতে দেখে তাদের সন্দেহের সৃষ্টি হয়। পরে কাছে গিয়ে বস্তার ভেতর মানুষের লাশ থাকার বিষয়টি নিশ্চিত হয়ে তাৎক্ষণিকভাবে তারা খুলনা সদর থানায় খবর দেন। খবর পেয়ে খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাত পৌঁনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল কর্ডন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে লাশের বস্তা খোলা হবে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে নৃশংসভাবে হত্যা করার পর লাশ গুমের উদ্দেশে রাতে প্লাস্টিকের বস্তায় ভরে নিরালা প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা।
তিনি জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে এই নৃশংস হত্যাকা-ের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
এদিকে জনবহুল প্রান্তিকা আবাসিক এলাকার সড়ক থেকে বস্তাবন্দী রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টাঃঅভিযুক্ত যুবক গ্রেপ্তার

খুলনায় আবাসিক এলাকা থেকে বস্তাবন্দি নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

আপলোড সময় ০১:০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬