খুলনায় দুর্বৃত্তরা জয় ঢালি (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে । গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল গ্রামে একটি চায়ের দোকানের সামনে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর এ হত্যাকা-ের ঘটনা নিশ্চিত করেন। নিহত যুবক দুর্জনীমহল গ্রামের আক্তার ঢালীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জয় ঢালিকে হত্যা করে পালিয়ে যায়। নিহতের শরীরের গলা ও পাসহ বিভিন্ন জায়গায় একাধিক কোপের চিহ্ন রয়েছে। হত্যাকা-ের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকা- ঘটিয়েছে- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, হত্যাকা-ের খবর পেয়ে আমরা স্পটে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘটনার বিস্তারিত জানাতে পারবো বলে তিনি উল্লেখ করেন।
খুলনা অফিস 


















