২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁও জেলার ৯টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় জেলার শিক্ষাঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো—
১. ঠাকুরগাঁও সদরের কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজ।
২. সালান্দর মহিলা কলেজ।
৩. রাণীশংকৈলের ধুলঝারী স্কুল অ্যান্ড কলেজ।
৪. গোগর কলেজ।
৫. রাউতনগর স্কুল অ্যান্ড কলেজ।
৬. পীরগঞ্জের শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।
৭. বালিয়াডাঙ্গীর মোড়ল হাট জনতা স্কুল অ্যান্ড কলেজ।
৮. রত্নাই বেগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ।
৯. হরিনমারী স্কুল অ্যান্ড কলেজ।
একই জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর পাস না করার ঘটনায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং এসব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন সচেতন মহল।
শ্যামলী আখতার, ঠাকুরগাঁও থেকে 






















