ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে পিএফজি ওয়াইপিএজির সভা ‎ ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় ‘জাল দলিল তৈরির চক্র’ নিয়ে চাঞ্চল্য, তদন্তের দাবি সুনামগঞ্জের শান্তিগঞ্জে মহাসড়কে লেগুনার ধাক্কায় নারী নিহত পাবনার ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট বাণিজ্যে ১০ বছরে অতিরিক্ত অর্ধকোটি টাকা আদায়ের অভিযোগ ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরার তালায় স্কুল ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা জুলাই হত্যা মামলায় কারাগারে সাতক্ষীরার সাবেক এমপি মুজিবুর সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত ‎ ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “নির্বাচনের পূর্বে সারাদেশে আমি গিয়েছি। তখন মা- বোনদের বলেছি- ‘নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।’ আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি এবং ধীরে ধীরে ৪ কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিশেষ করে যারা গ্রামে বসবাস করে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।”

শনিবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২২ জেলার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “সরকার গঠনের পরপরই আমরা এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজকে চাঁদপুরে রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে কার্ড বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে আপনারা সবাই এই কার্ড পাবেন।”

তিনি বলেন, “আমরা শুধুমাত্র ফ্যামিলি কার্ডই দেব না। কারণ এই দেশে সবচাইতে বেশি সংখ্যা হচ্ছে কৃষক। আমরা কৃষকদের কৃষিকার্ড দেব। এটি পেলে কৃষকরা উপকৃত হবে।”

তারেক রহমান বলেন, “আগামী যে বাজেট। সেই বাজেটে আমরা শিক্ষার ওপর সবচাইতে বেশি বরাদ্দ রেখেছি। এই বরাদ্দ থেকে দেশের যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো প্রয়োজন তা করা হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে করে আগামী প্রজন্মকে ভালোভাবে পাঠদান করতে পারে।”

প্রধানমন্ত্রী এ সময় চাঁদপুর জেলায় একটি ইপিজেড করার ব্যবস্থা করতে বিডার চেয়ারম্যান আশিকুর রহমানকে নির্দেশ দেন।

তিনি বলেন, “সম্ভাব্যতা যাচাই করে এটি বাস্তবায়ন হলে যেমন চাঁদপুর জেলার লোকজনের কর্মসংস্থান হবে। পাশাপাশি অন্য জেলার লোকজনও কাজ পাবে।”

অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

বক্তব্য দেন- চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদী আমিন, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে পিএফজি ওয়াইপিএজির সভা ‎

নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬